১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলন

সাবেক এমপি ও পুলিশ কর্মকর্তাসহ তিনজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইমন গাজী হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ মুন্না ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) ইকবাল বাহারসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর আসামি হলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত পুলিশের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এমাদুল করিম আসামিদের আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার তদন্তে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি বর্তমানে যাত্রাবাড়ী থানার অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আরেক আবেদনে এই মামলায় হারুনুর রশীদ মুন্না ও কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আবেদনে বলা হয়, তাদের সরাসরি নির্দেশ ও মদদে মো. ইয়াছিন উদ্দিন ওরফে শুটার লিটন ইমন গাজীকে লক্ষ্য করে গুলি করেন। প্রাথমিক তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণে এমন তথ্য উঠে এসেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন গাজী। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈষম্যবিরোধী আন্দোলন

সাবেক এমপি ও পুলিশ কর্মকর্তাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬