১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. নূরুল ইসলাম (৫২) ও মো. সজিব (৩২)। মো. নূরুল ইসলামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকায়। বর্তমানে তিনি ঢাকার সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় বসবাস করেন।

তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

অপর দিকে গ্রেপ্তার হওয়া মো. সজিব সাভারের আনন্দপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।

এর আগে গতকাল সোমবার ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তর শাখার সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, সাভার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটালে দলের তিনজন নেতা-কর্মী আহত হন।

ঘটনার পর ঢাকা জেলা পুলিশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। সেই অভিযানের অংশ হিসেবে মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বলেন, আটক দুজনকে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

সাখাওয়াত ইমতিয়াজ আরও বলেন, মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬