০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সর্বস্তরে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছানোর আহ্বান মুয়াযযম হোসাইন হেলালের! চাকরি ছাড়ার পরও বেতন তোলার তদবিরের অভিযোগ, চরফ্যাশনের মাদ্রাসায় তোলপাড়! নথিতে রাজনৈতিক ছাপ, ছবিতে ফুলেল শুভেচ্ছা-সরোয়ার হোসেনকে ঘিরে ‘জবাবদিহির ফাইল’ খুলবে কবে? উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বরিশালে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন গোয়ালন্দে নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, তিনজনের নাম উল্লেখ করে এজাহার! বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং মহিলা টিটিসি’র উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চীনে কাঁকড়া-কুঁচিয়া রপ্তানি-নমুনা সংগ্রহে ‘বৈষম্য’ ও অনিয়মের অভিযোগ, সংকটে শত শত ব্যবসায়ী। সুনামের ঢাল, নাকি প্রশ্নের মুখোমুখি চিকিৎসা? রাজেন্দ্রপুরে চলন্ত গাড়িতে ছাবল! গভীর রাতে ডাকাতির চেষ্টার অভিযোগ।

আমাদের সাথে সরকার যে আচরণ করছে তা আ’লীগও করেনি: তাহের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি। বিরোধীদেরকে উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না।

বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল; আজকে দেখা যাচ্ছে বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি যোগ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলের ওয়াকআউটের পর ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা তখন আরও বলেন, সার নাই, বিদ্যুৎ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক। আমরা আশা করেছিলাম, এসব জনদূর্ভোগ নিয়ে সংসদে আলাপ হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মনে রাখা উচিত, শাহবাগের ফল হিসেবে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণভোটের পক্ষে আমরা সবাই ছিলাম; প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটের পক্ষে ছিল। কিন্তু বিএনপি এখন ওয়াদা ভঙ্গ করছে জনগণের সঙ্গে। দুর্বল-মেরুদণ্ডহীন অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করেছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি।

ওয়াকআউটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ঘিরে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছ–তাচ্ছিল্য করেছেন এমন অভিযোগে তীব্র আপত্তি জানান বিরোধী দলের সদস্যরা।

বিরোধী দলের আপত্তি, হইচই, হট্টগোলে কিছু সময় সংসদে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়। পরে বিরোধী দলের আপত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার করার কথা জানায়, কিন্তু এরপরও পরিস্থিতি তাৎক্ষণিক শান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমাদের সাথে সরকার যে আচরণ করছে তা আ’লীগও করেনি: তাহের

আপডেট সময় : ১১:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬