ভোটার এলাকা বদল, নতুন কৌশলে এগোচ্ছে এনসিপি?
- আপডেট সময় : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে এনসিপির দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী তাদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন।
এ পরিবর্তনকে কেন্দ্র করে দলটির নির্বাচনী কৌশল নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ভোটার পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকায় নিবন্ধিত হয়েছেন।
অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তর সিটির উত্তরা এলাকা থেকে ভোটার পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির শাহবাগ এলাকায় ভোটার হয়েছেন।
দলীয় সূত্রের দাবি, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে এনসিপি তাদের কৌশলে পরিবর্তন এনেছে।
সে অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আসিফ মাহমুদকে প্রার্থী করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এর আগে তাকে দক্ষিণ সিটির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা করা হয়েছিল।
অন্যদিকে, দলীয় সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারীকেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে।
যদিও এ বিষয়ে দল থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
এনসিপির নেতাদের ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচনে দলটি এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতা হলেও রাজধানীর দুই সিটিতে নিজেদের প্রার্থী দেওয়ার অবস্থান থেকে সরে আসতে চায় না দলটি।






















