০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লটারি ছিল লোকদেখানো, ঢাকার পদে আগে থেকেই পছন্দের নাম? বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন রাজধানীর অপরাধ সাম্রাজ্যে ১৫ শীর্ষ সন্ত্রাসীর ছায়া! কারাগারে, বিদেশে কিংবা দেশে,থামে না আন্ডারওয়ার্ল্ডের দাপট! বদলি যেন অধরা, বরিশালে ১৪ বছরের অফিসবাস মোস্তফার! অভিযোগের পাহাড়, মুখে ‘নিউজ করে সরান! বরিশাল শিল্পকলা কি জাসাসের নিয়ন্ত্রণে?সাগর ও তুহিনের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের মুখে একাডেমি! বৈশাখী টিভিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা মিশু ৯ স্ত্রীর দাবি ঘিরে তোলপাড়-মিছবাহর বিরুদ্ধে কারা,কেন সাজাচ্ছে ষড়যন্ত্রের জাল? ডেঙ্গুতে আক্রান্ত জেজেইউ সদস্য সচিব আহসান কামরুল, হাসপাতালে ছুটে গেলেন সংগঠনের নেতৃবৃন্দ! গণমাধ্যমের পুরোনো সিংহাসনে আবার বসার চেষ্টা? ডিবিসি কাণ্ডে ইকবাল সোবহান, পর্দার আড়ালের সাংবাদিকতা ও ক্ষমতার পুরোনো খেলোয়াড়দের নিয়ে তোলপাড়! জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা করল বিআরটিএ

লটারি ছিল লোকদেখানো, ঢাকার পদে আগে থেকেই পছন্দের নাম?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণপূর্তে নির্বাহী প্রকৌশলীদের বদলি ঘিরে তোলপাড়, ঢাকার গুরুত্বপূর্ণ পদে ‘পছন্দের’ কর্মকর্তারা! ১২০ কোটি টাকার অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি!

বিশেষ প্রতিবেদক।।গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের আগুন জ্বলছে। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বৈষম্যহীনতার প্রতীক হিসেবে যে লটারি পদ্ধতির কথা সামনে আনা হয়েছিল, সেই ল আড়ালেই কি চলেছে পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ কর্মস্থলে বসানোর সাজানো আয়োজন? একাধিক বাক্সে পছন্দের নাম রেখে লটারির নামে আগে থেকেই নির্ধারিত পদায়ন বাস্তবায়নের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মহলে।

অভিযোগকারীদের ভাষ্য, পদায়নপ্রক্রিয়ায় লটারির আনুষ্ঠানিকতা থাকলেও বাস্তবে ঢাকার গুরুত্বপূর্ণ গণপূর্ত বিভাগগুলোতে কারা দায়িত্ব পাবেন, সেই হিসাব নাকি আগে থেকেই সাজানো ছিল। আর সেই হিসাব বাস্তবায়নের মাধ্যম হিসেবেই ব্যবহার করা হয়েছে লটারি পদ্ধতিকে।

অভিযোগের তীর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের পদায়নপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত কয়েকজন কর্মকর্তার দিকে। প্রশ্ন উঠেছে,লটারি যদি সত্যিই নিরপেক্ষ হয়ে থাকে, তাহলে রাজধানীর গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়ন নিয়ে এত বৈষম্য, পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ কেন?

আর যদি পুরো প্রক্রিয়াই নিয়ম মেনে সম্পন্ন হয়ে থাকে, তাহলে লটারির মূল তালিকা, বাক্সভিত্তিক নামের বিবরণ, গ্রেডিংয়ের নথি ও পদায়নের প্রশাসনিক যুক্তি প্রকাশে আপত্তি কোথায়?

পদায়নকে কেন্দ্র করে ১২০ কোটি টাকা অবৈধ আয়ের অভিযোগও সামনে এসেছে। অভিযোগটি অত্যন্ত গুরুতর। তবে এ অর্থের উৎস, লেনদেন কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এখনো স্বাধীন তদন্তে প্রমাণিত নয়। ফলে অভিযোগের সত্যতা নির্ধারণে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, আর্থিক নথি যাচাই এবং সংশ্লিষ্টদের বক্তব্য।তবু প্রশ্ন থেকে যায়,লটারির বাক্সে কি সত্যিই ছিল ভাগ্যের নাম, নাকি আগে থেকেই নির্ধারিত ছিল পছন্দের কর্মকর্তাদের ভাগ্য?

লটারি, নাকি আগে থেকেই সাজানো পদায়নের হিসাব?

অভিযোগকারীদের দাবি, ঢাকার চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ গণপূর্ত বিভাগে কাদের দায়িত্ব দেওয়া হবে, তা আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল। পরে একাধিক বাক্সে পছন্দের কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করে লটারির মাধ্যমে পদায়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় বলে অভিযোগ।

অভিযোগের কেন্দ্রে রয়েছে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১ ও বিভাগ-২, ঢাকা গণপূর্ত বিভাগ-১, বিভাগ-৩ ও বিভাগ-৪, ঢাকা মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগসহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মস্থল।

এসব বিভাগে অপেক্ষাকৃত নবীন কর্মকর্তাদের পদায়ন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঢাকার বাইরে পাঠানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

তাঁদের বক্তব্য, পদায়নের ক্ষেত্রে যদি সত্যিই প্রশাসনিক প্রয়োজন, অভিজ্ঞতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তাহলে সেই মানদণ্ড সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হয়েছে কি না, তা প্রকাশ করা জরুরি।

লটারি পদ্ধতি ব্যবহারের উদ্দেশ্যই যদি হয় পক্ষপাতিত্ব দূর করা, তাহলে সেই পদ্ধতির স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অন্যথায় লটারি হয়ে উঠতে পারে অনিয়ম আড়াল করার একটি আনুষ্ঠানিক ব্যবস্থা,এমন আশঙ্কাও করছেন অভিযোগকারীরা।

ঢাকার গুরুত্বপূর্ণ পদে নবীনরা, জ্যেষ্ঠরা জেলা পর্যায়ে-কীসের ভিত্তিতে এই সিদ্ধান্ত?

অভিযোগকারীদের দেওয়া পদায়ন তালিকা অনুযায়ী, ৩২তম ও ৩৩তম ব্যাচের কয়েকজন কর্মকর্তা ঢাকার গুরুত্বপূর্ণ কর্মবিভাগে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ২৪তম, ২৭তম, ৩০তম ও ৩১তম ব্যাচের কয়েকজন কর্মকর্তাকে ঢাকার বাইরে পদায়ন করা হয়েছে বলে তালিকায় উল্লেখ রয়েছে।

তালিকায় ঢাকা গণপূর্ত বিভাগ-২-এ মাসুম বিল্লাহ, ঢাকা গণপূর্ত বিভাগ-৩-এ কামরুল হাসান, সংস্থাপন-১ শাখায় জ্যোতিময় ভট্টাচার্য, প্রকল্প বিভাগ-৫-এ মনিরুজ্জামান জিতু এবং ঢাকা মেট্রো জোনে স্টাফ অফিসার হিসেবে মাহমুদুল হাসান লিমনের নাম রয়েছে।

এ ছাড়া মহাখালী গণপূর্ত বিভাগ, ঢাকা রক্ষণাবেক্ষণ বিভাগ ও সার্ভে-সংশ্লিষ্ট দায়িত্বেও অপেক্ষাকৃত নবীন কর্মকর্তাদের পদায়নের তথ্য তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, ২৪তম ব্যাচের স্বর্ণেন্দু শেখর মণ্ডলকে মেহেরপুর, ২৭তম ব্যাচের আতিকুল ইসলামকে কুড়িগ্রাম, আব্দুস সাত্তারকে লালমনিরহাট, মোহসিনকে ফেনী এবং জোয়ারদার তাবেদুন নবীকে ব্রাহ্মণবাড়িয়ায় পদায়নের তথ্য উল্লেখ করা হয়েছে।

এই তালিকা সামনে আসার পর অভিযোগকারীদের প্রশ্ন,ঢাকার গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়নের ক্ষেত্রে কী মানদণ্ড অনুসরণ করা হয়েছে? জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা, পূর্ববর্তী কর্মস্থলের মূল্যায়ন এবং প্রশাসনিক প্রয়োজন কি যথাযথভাবে বিবেচনা করা হয়েছে?নাকি রাজধানীর গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে পদায়নের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কর্মকর্তার জন্যই তৈরি হয়েছে বিশেষ সুযোগ?

অবশ্য সরকারি পদায়নে শুধু ব্যাচ বা জ্যেষ্ঠতাই একমাত্র বিবেচ্য নয়। প্রশাসনিক প্রয়োজন, অভিজ্ঞতা, শূন্যপদ, দক্ষতা ও প্রযোজ্য বিধিবিধানও গুরুত্বপূর্ণ। কিন্তু এসব মানদণ্ড যদি প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে তার স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে।

প্রশ্নটি কাউকে ঢাকায় রাখা বা ঢাকার বাইরে পাঠানো নিয়ে নয়,প্রশ্নটি হলো,সবার জন্য একই নিয়ম কার্যকর হয়েছে কি না।

ই/এম শাখাতেও একই অভিযোগ-সদ্য পদোন্নতিপ্রাপ্তদের ঢাকায় পদায়ন?

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) শাখার নির্বাহী প্রকৌশলীদের পদায়ন নিয়েও নতুন করে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩২তম ব্যাচের জুবায়েরকে ঢাকা ই/এম বিভাগ-২, রুহুল আমিনকে ঢাকা ই/এম বিভাগ-১০ এবং সামিরাকে ঢাকা ই/এম বিভাগ-১২-তে পদায়ন করা হয়েছে। তাঁদের সদ্য নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ২৮তম ও ৩০তম ব্যাচের কয়েকজন জ্যেষ্ঠ ই/এম কর্মকর্তা ঢাকায় পদায়ন পাননি বলে অভিযোগ রয়েছে।

এখানেও প্রশ্ন,পদায়নের ক্ষেত্রে কি সবার জন্য একই নিয়ম, একই মানদণ্ড এবং একই সুযোগ নিশ্চিত করা হয়েছে?

সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের রাজধানীর গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব দেওয়া প্রশাসনিকভাবে অযৌক্তিক,এমন সিদ্ধান্তে পৌঁছানোর আগে তাঁদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই প্রয়োজন। তবে একই সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদায়ন বঞ্চনার অভিযোগও উপেক্ষা করার সুযোগ নেই।যদি পদায়নপ্রক্রিয়া স্বচ্ছ হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ্যতা, শূন্যপদ এবং পদায়নের যৌক্তিকতা প্রকাশ করলেই বিতর্কের অনেকটা অবসান হতে পারে।

পদায়নের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেই স্বার্থের সংঘাতের অভিযোগ!

অভিযোগের সবচেয়ে সংবেদনশীল অংশটি হলো,পদায়নের জন্য কর্মকর্তাদের ক্যাটাগরি বা গ্রেডিং নির্ধারণের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তার ভূমিকা।

প্রতিবেদনটির জন্য অভিযোগকারীদের দেওয়া তথ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব, নির্বাহী প্রকৌশলী আ ন ম মাজহারুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা নিজেদের জন্য উচ্চতর ক্যাটাগরি নির্ধারণ করে গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়ন নিয়েছেন। আ ন ম মাজহারুল ইসলামকে সংস্থাপন-১ এবং মো. জিয়াউর রহমানকে সংস্থাপন-২ শাখার নির্বাহী প্রকৌশলী হিসেবে উল্লেখ করা হয়েছে।

যাঁদের দায়িত্ব ছিল পদায়নপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করা, তাঁদের বিরুদ্ধেই যদি নিজেদের সুবিধা নিশ্চিত করার অভিযোগ ওঠে, তাহলে পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যাটাগরি বা গ্রেডিং নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থ জড়িত ছিল কি না, তাঁরা নিজেদের মূল্যায়নে অংশ নিয়েছিলেন কি না এবং তাঁদের পদায়নের ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল কি না।এসব প্রশ্নের উত্তর দিতে প্রয়োজন গ্রেডিংয়ের মূল নথি, কর্মকর্তাদের নম্বর, ক্যাটাগরি নির্ধারণের মানদণ্ড, দায়িত্ব বণ্টনের বিবরণ এবং সংশ্লিষ্ট পদায়ন আদেশ।

শেরেবাংলা নগরের গুরুত্বপূর্ণ বিভাগে পদায়ন-কাকতালীয়, নাকি বিশেষ সুবিধা?

অভিযোগকারীদের দাবি, পদায়নপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত আ ন ম মাজহারুল ইসলাম ও মো. জিয়াউর রহমান শেষ পর্যন্ত শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১ ও বিভাগ-২-এর মতো গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পেয়েছেন।

শেরেবাংলা নগরের এসব বিভাগের আওতায় জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্যদের আবাসনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম রয়েছে।

এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মবিভাগে পদায়নের ক্ষেত্রে অভিজ্ঞতা, দক্ষতা, প্রশাসনিক সক্ষমতা এবং স্বচ্ছতা অত্যন্ত জরুরি। সরকারি অর্থে পরিচালিত বড় প্রকল্প ও গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্ব কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

পদায়নপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তারা নিজেরাই যদি গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পেয়ে থাকেন, তাহলে তাঁদের পদায়নের ক্ষেত্রে কী ধরনের মূল্যায়ন করা হয়েছে?

এটি কি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি পদায়নপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগের কোনো ভিত্তি রয়েছে?এই প্রশ্নের উত্তর দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পূর্ববর্তী দায়িত্ব, অভিজ্ঞতা, গ্রেডিং এবং পদায়নের প্রশাসনিক যুক্তি প্রকাশ করা প্রয়োজন।

একই কর্মকর্তাদের বারবার রাজধানীর গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব-কেন?

ঢাকার গুরুত্বপূর্ণ কর্মবিভাগে কয়েকজন কর্মকর্তার ধারাবাহিক পদায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

প্রতিবেদনটির জন্য দেওয়া তথ্য অনুযায়ী, রাজিবুল ইসলাম আগে ঢাকা গণপূর্ত বিভাগ-১, রাজউকে অথরাইজড অফিসার এবং রাজধানীর গুরুত্বপূর্ণ উপবিভাগে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে মহাখালী গণপূর্ত বিভাগ থেকে আবার ঢাকা গণপূর্ত বিভাগ-১-এ পদায়নের তথ্য তুলে ধরা হয়েছে।এ ছাড়া আ ন ম মাজহারুল ইসলাম ও মাসুদ রানার পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কর্মস্থল এবং পরবর্তী পদায়নের ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগকারীদের প্রশ্ন,রাজধানীর গুরুত্বপূর্ণ বিভাগগুলো কি নির্দিষ্ট কিছু কর্মকর্তার জন্যই বারবার বরাদ্দ হচ্ছে? একই কর্মকর্তাদের পুনঃপদায়নের ক্ষেত্রে কী নীতিমালা অনুসরণ করা হয়েছে?

সরকারি চাকরিতে কোনো কর্মকর্তার অভিজ্ঞতা ও দক্ষতার কারণে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু একই ব্যক্তিদের ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ পদে রাখার ক্ষেত্রে প্রশাসনিক যুক্তি স্পষ্ট হওয়া জরুরি।বিশেষ করে যেখানে পদায়ন নিয়ে বৈষম্য, পক্ষপাতিত্ব ও লটারির স্বচ্ছতা নিয়ে অভিযোগ রয়েছে, সেখানে পুনঃপদায়নের প্রতিটি সিদ্ধান্তের যৌক্তিকতা প্রকাশ করা উচিত।

রাজনৈতিক প্রভাবের অভিযোগ-পদায়নে কি বিবেচনায় এসেছে বিশেষ পরিচয়?

প্রতিবেদনটিতে রাশেদা হাসান নামের এক কর্মকর্তার পদায়ন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারীদের দেওয়া তথ্যে তাঁকে সাবেক মন্ত্রী শরিফ আহমেদের ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়েছে।তাঁর ময়মনসিংহ থেকে মিরপুর এবং পরবর্তী সময়ে আজিমপুরে পদায়নের তথ্য তুলে ধরে রাজনৈতিক প্রভাবের অভিযোগ করা হয়েছে।

তবে কারও সঙ্গে রাজনৈতিক বা ব্যক্তিগত পরিচয় থাকলেই পদায়নে প্রভাব বিস্তারের অভিযোগ প্রমাণিত হয় না। এ ক্ষেত্রে প্রয়োজন সংশ্লিষ্ট পদায়ন আদেশ, প্রশাসনিক সুপারিশ, যোগ্যতার মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যাচাই।

প্রশ্ন হলো,পদায়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুপারিশ বা ব্যক্তিগত প্রভাব কাজ করেছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে কি?

সরকারি চাকরিতে পদায়নের ভিত্তি হওয়া উচিত যোগ্যতা, প্রশাসনিক প্রয়োজন ও প্রযোজ্য বিধিবিধান। ব্যক্তিগত পরিচয় বা রাজনৈতিক ঘনিষ্ঠতা যদি কোনো সিদ্ধান্তে প্রভাব ফেলে, তাহলে তা প্রশাসনিক নিরপেক্ষতার জন্য গুরুতর উদ্বেগের বিষয়।

১২০ কোটি টাকা অবৈধ আয়ের অভিযোগ,কোথায় সেই হিসাব?

পদায়নপ্রক্রিয়াকে কেন্দ্র করে ১২০ কোটি টাকা অবৈধভাবে আয়ের অভিযোগ পুরো ঘটনাকে আরও গুরুতর করে তুলেছে।

অভিযোগকারীদের দাবি, ঢাকার গুরুত্বপূর্ণ কর্মবিভাগ ও পছন্দের পদে পদায়নকে কেন্দ্র করে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। তবে ১২০ কোটি টাকার এই অভিযোগের সত্যতা এখনো স্বাধীন তদন্তে প্রতিষ্ঠিত হয়নি।

এত বড় অঙ্কের অর্থের অভিযোগের ক্ষেত্রে শুধু মৌখিক বক্তব্য বা অনুমানের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। প্রয়োজন আর্থিক লেনদেনের নথি, ব্যাংক হিসাব, সম্পদ বিবরণী, সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়-ব্যয়ের তথ্য এবং পদায়নপ্রক্রিয়ার সঙ্গে অর্থের কোনো যোগসূত্র রয়েছে কি না, তার অনুসন্ধান।

যদি অভিযোগকারীদের কাছে এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য বা নথি থাকে, তাহলে তা যথাযথ তদন্তকারী সংস্থার কাছে উপস্থাপন করা উচিত।অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

মন্ত্রণালয় ও অধিদপ্তরের কাছে সরাসরি প্রশ্ন!

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন অভিযোগকারীরা।তাঁদের দাবি,পদায়নপ্রক্রিয়া ঘিরে ওঠা অভিযোগগুলোকে দাপ্তরিক ব্যাখ্যা দিয়ে এড়িয়ে না গিয়ে নথিভিত্তিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ করতে হবে।

অভিযোগকারীদের উত্থাপিত দাবিগুলো হলো..

নির্বাহী প্রকৌশলীদের পদায়নে ব্যবহৃত লটারির মূল তালিকা, বাক্সভিত্তিক নামের বিবরণ ও কার্যবিবরণী প্রকাশ করতে হবে।লটারির আগে ও পরে কর্মকর্তাদের তালিকা, পদায়নের সুপারিশ এবং চূড়ান্ত আদেশের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি না, তা যাচাই করতে হবে।কর্মকর্তাদের ব্যাচ, জ্যেষ্ঠতা, পদোন্নতির তারিখ, অভিজ্ঞতা ও পূর্ববর্তী কর্মস্থলের তুলনামূলক বিশ্লেষণ প্রকাশ করতে হবে।গ্রেডিং ও ক্যাটাগরি নির্ধারণের মানদণ্ড, নম্বর প্রদান এবং মূল্যায়নকারী কর্মকর্তাদের ভূমিকা স্পষ্ট করতে হবে।ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগে পদায়নের প্রশাসনিক কারণ, শূন্যপদের বিবরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ্যতার তথ্য প্রকাশ করতে হবে।একই কর্মকর্তাদের বারবার রাজধানীর গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়নের ক্ষেত্রে কী নীতিমালা অনুসরণ করা হয়েছে, তা জানাতে হবে।পদায়নপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নিজেদের পদায়নের ক্ষেত্রে কোনো স্বার্থের সংঘাত ছিল কি না, তা তদন্ত করতে হবে।১২০ কোটি টাকা অবৈধ আয়ের অভিযোগের আর্থিক ভিত্তি ও সংশ্লিষ্ট নথি যাচাই করতে হবে।অভিযোগে নাম আসা কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করতে হবে।

লটারির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, জবাব দেবে কে?

গণপূর্ত অধিদপ্তর দেশের গুরুত্বপূর্ণ সরকারি নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে। সরকারি ভবন, হাসপাতাল, প্রশাসনিক স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং নানা উন্নয়ন প্রকল্পের সঙ্গে এ প্রতিষ্ঠানের কার্যক্রম সরাসরি জড়িত।এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মবিভাগে পদায়ন নিয়ে অনিয়ম, পক্ষপাতিত্ব ও অর্থ লেনদেনের অভিযোগ ওঠা তাই নিছক অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয় নয়,এটি জনস্বার্থ, সরকারি অর্থের সুরক্ষা এবং প্রশাসনিক জবাবদিহির প্রশ্ন।

অভিযোগগুলো সত্য হলে তা সরকারি চাকরির বিধিবিধান, পদায়নের নিরপেক্ষতা এবং প্রশাসনিক স্বচ্ছতার ওপর গুরুতর প্রশ্ন তুলবে।

কিন্তু কোনো পক্ষের নীরবতা, পাল্টাপাল্টি বক্তব্য কিংবা দাপ্তরিক আশ্বাস দিয়ে এই বিতর্কের অবসান সম্ভব নয়। প্রয়োজন প্রকাশ্য নথি, নিরপেক্ষ তদন্ত এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত।

লটারি কি সত্যিই লটারি ছিল, নাকি বাক্সের ভেতরেই আগে থেকে লেখা ছিল পছন্দের নাম?এই প্রশ্নের উত্তর দিতে হবে গণপূর্ত মন্ত্রণালয় ও অধিদপ্তরকেই।

কারণ সরকারি পদায়ন কোনো ব্যক্তির পছন্দ-অপছন্দের বিষয় নয়। এটি রাষ্ট্রের প্রশাসনিক দায়িত্ব, সরকারি চাকরির বিধিবিধানের অংশ এবং জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানের জবাবদিহির প্রশ্ন।

অভিযোগকারীদের দাবি, পদায়নপ্রক্রিয়ার প্রতিটি ধাপ তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করা হোক। দায়ী কেউ থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আর নির্দোষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগও তথ্য-প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি করা হোক।

বাক্সে বাক্সে পছন্দের নাম আর লোকদেখানো লটারির নামে পদায়নের অভিযোগ যদি সত্য হয়ে থাকে, তাহলে এটি শুধু একটি বদলি প্রক্রিয়ার অনিয়ম নয়,এটি প্রশাসনিক স্বচ্ছতার মুখোশ খুলে দেওয়ার মতো গুরুতর ঘটনা।

এখন দেখার বিষয়, গণপূর্ত মন্ত্রণালয় ও অধিদপ্তর এই অভিযোগের জবাব দেয় নথি দিয়ে, নাকি বিতর্কের বাক্সটি বন্ধ রেখেই চলতে থাকে পদায়নের পরবর্তী অধ্যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লটারি ছিল লোকদেখানো, ঢাকার পদে আগে থেকেই পছন্দের নাম?

আপডেট সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬