০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানার প্রবেশপথ বন্ধের অভিযোগ, ৭৫ লাখ টাকা চাঁদা দাবি! জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে জেজেইউর তীব্র নিন্দা! সর্বস্তরে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছানোর আহ্বান মুয়াযযম হোসাইন হেলালের! চাকরি ছাড়ার পরও বেতন তোলার তদবিরের অভিযোগ, চরফ্যাশনের মাদ্রাসায় তোলপাড়! নথিতে রাজনৈতিক ছাপ, ছবিতে ফুলেল শুভেচ্ছা-সরোয়ার হোসেনকে ঘিরে ‘জবাবদিহির ফাইল’ খুলবে কবে? উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বরিশালে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

বরিশালের নিম্নাঞ্চল টানা বর্ষণে প্লাবিত

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন অঞ্চলের মতো বরিশাল বিভাগেও টানা বর্ষণ অব্যাহত আছে। অবিরাম বৃষ্টিতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন নানা পেশার মানুষ। নগরীসহ আশেপাশের নিম্নাঞ্চলগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে বেশ কিছু এলাকার বাসিন্দা কার্যত পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন।

বরিশালে গত তিন দিন ধরে দেখা গেছে, টানা বৃষ্টিপাতের কারণে নগরীর বটতলা, পলাশপুর, কবি জীবনানন্দ দাশ সড়ক, রসুলপুর, ভাটিখানা, কাউনিয়া, রূপাতলী হাউজিং, ধান গবেষণা রোড, বগুরা রোর্ড, বটতলা থেকে নবগ্রাম সড়কসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে রয়েছে। এছাড়া নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দারা গত ৩ দিন ধরে হয়ে আছেন পানিবন্দি। ফলে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের।

নগরীর রসুলপুর এলাকার বাসিন্দা কবির বলেন, গত তিন দিন ধরে নদীর পানি ঘরে উঠে আছে। এ কারণে স্ত্রী-সন্তান নিয়ে পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছি।

রূপাতলীর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় সড়ক। এলাকার বাসিন্দারা ঘর থেকে বের হতে পারছেন না। এমন অবস্থা প্রত্যেক বর্ষার মৌসুমেই হচ্ছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম জানিয়েছেন, গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বরিশালে। তবে গতকাল সোমবার সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত বরিশালে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল স্বাভাবিক। গত তিন দিন ধরে চলমান এই বৃষ্টি আরও তিন দিন থাকতে পারে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরিশালের নিম্নাঞ্চল টানা বর্ষণে প্লাবিত

আপডেট সময় : ০৬:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬