০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিধবার নাবালিকা মেয়েকে ‘আটকে রাখার’ অভিযোগ, ফ্ল্যাটে তালা ভেঙে টাকা-স্বর্ণ লুটের দাবি! ভোলায় রূপালী মৎস্য খামারের টানা দ্বিতীয়বার প্রথম স্থান অর্জন! রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১৪ শত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা। সাংবাদিক মোরশেদ আলী মারুফকে নাজেহালের পেছনে নারী প্রতারক চক্র, ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ বানারীপাড়ায় ইন্টারনেট বিলের অর্থ নিয়ে চাঁদা দাবির অভিযোগ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদককে ঘিরে প্রশ্ন! কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ! রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে ঘিরে নকশা জালিয়াতি ও সিন্ডিকেটের বিস্ফোরক অভিযোগ! বড় সাহেবের ড্রাইভার পরিচয়েই কি প্রভাবের রাজত্ব? ভালুকা ফায়ার স্টেশনের রাসেলকে ঘিরে নিয়োগ-বদলি ও ভয়ভীতির বিস্ফোরক অভিযোগ! মির্জা ফখরুল রাষ্ট্রপতি, মহাসচিব কে? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প নিহত ২৫০ ছাড়িয়েছে

৩৫৭ টাকা দাম কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। এবার প্রতি কেজিতে কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমেছে ৩৫৭ টাকা। এর আগে গত মাসে কমেছিল ৫৫ টাকা। এখন নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

আজ বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে যায়। গত এপ্রিলে দেশের ইতিহাসেও সর্বোচ্চ দাম বৃদ্ধি হয় এলপিজির। এপ্রিলের শুরুতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বাড়ানো হয় ৩৮৭ টাকা।

এরপর একই মাসের ১৯ এপ্রিল আবার বাড়ানো হয় ২১২ টাকা। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম হয় ১ হাজার ৯৪০ টাকা। পরের মাসে দাম অপরিবর্তিত রাখা হয়।

এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিরতি শুরু হলে বিশ্ববাজারে এলপিজির দাম কমতে শুরু করে।

এরই ধারাবাহিকতায় জুন মাসে দাম কমে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম হয় ১ হাজার ৮৮৫ টাকা।

বিইআরসি বলছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১২৭ টাকা ৩০ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে, যা আগে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা।

সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। অভিযোগ আছে, প্রতি সিলিন্ডারে বেশি দাম নিচ্ছেন এলপিজি বিক্রেতারা।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত।

এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩৫৭ টাকা দাম কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারে

আপডেট সময় : ০৭:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬