০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাইব্রেকারে

প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে মিশর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্ধারিত ৯০ মিনিট ১–১ সমতায় শেষ করে মিশর–অস্ট্রেলিয়া। তাই ফল নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও সমতায় শেষ করে দু’দল। এরপর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মিশর।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ম্যাচের ১৩ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের দেখা পায় মিশর। গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ইমান আশুর। ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজায় মিশর। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে।

তবে বলটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। আবারও বল ভেসে আসে বক্সে, নিখুঁত হেডে বল জালে জড়ান আশুর। এতেই লিড পায় মিশর। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। তবে গোলের দেখা পায়নি তারা। এতে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় অস্ট্রেলিয়াকে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে সমতায় ফিরে অস্ট্রেলিয়া। ফ্রি–কিক থেকে উড়ে আসা বলটিকে ক্লিয়ার করতে চেয়েছিলেন হানি। কিন্তু ঠিকঠাক সংযোগে ব্যর্থ হওয়ায় বল জড়ায় নিজেদে জালে। এরপর আর কোনো গোল না হলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাইব্রেকারে

প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে মিশর

আপডেট সময় : ০৩:১৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬