০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানার প্রবেশপথ বন্ধের অভিযোগ, ৭৫ লাখ টাকা চাঁদা দাবি! জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে জেজেইউর তীব্র নিন্দা! সর্বস্তরে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছানোর আহ্বান মুয়াযযম হোসাইন হেলালের! চাকরি ছাড়ার পরও বেতন তোলার তদবিরের অভিযোগ, চরফ্যাশনের মাদ্রাসায় তোলপাড়! নথিতে রাজনৈতিক ছাপ, ছবিতে ফুলেল শুভেচ্ছা-সরোয়ার হোসেনকে ঘিরে ‘জবাবদিহির ফাইল’ খুলবে কবে? উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বরিশালে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

দুই আসামিকে ২ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ!

বরিশালে অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে ব্যবসায়ীকে শারীরিকভাবে লাঞ্ছিত, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে ২ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল নাজনিন এ আদেশ প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।সদর থানার জিআরও শম্ভু দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার গ্রেপ্তারকৃত দুই আসামি মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে দুই দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে।মামলার বাদী অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার অভিযোগে উল্লেখ করেন, গত ২৭ জুন নগরীর হোটেল আলী সংলগ্ন তার কার্যালয়ে মোস্তাফিজুর রহমান লিটু ৩-৪ জন সহযোগীকে নিয়ে আকস্মিকভাবে প্রবেশ করেন। একপর্যায়ে অফিসের অন্যান্য কর্মচারীদের কক্ষ থেকে বের করে দরজা বন্ধ করে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ওই সময় লিটু তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে অণ্ডকোষ চেপে ধরেন। এতে তিনি তীব্র যন্ত্রণায় চিৎকার করলে অফিসের অন্যান্য কর্মচারীরা দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বাদীর দাবি, ঘটনার সময় ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে দুটি চেকে স্বাক্ষর নেওয়া হয় এবং একটি সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পেও জোরপূর্বক স্বাক্ষর আদায় করা হয়।এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হলে আদালত দুই দিনের অনুমতি প্রদান করেন।

মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য,উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই আসামিকে ২ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ!

বরিশালে অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ

আপডেট সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬