১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আফগান ক্রিকেটার শাপুর জাদরান আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ধরে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামক জটিল রোগের সঙ্গে লড়াই করে বিদায় নিলেন এই ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

গত কয়েক মাস ধরেই ভারতের দিল্লির-এনসিআর অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শাপুর জাদরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

শাপুরের অবদানের কথা স্মরণ করে এসিবি তাদের বিবৃতিতে লিখেছে, ‘শাপুর জাদরান ছিলেন আফগান ক্রিকেটের ভিত্তিপ্রস্তর স্থাপনকারীদের একজন। তার আত্মত্যাগ, আবেগ এবং অবিচল প্রতিশ্রুতি আমাদের দেশে ক্রিকেটের উত্থান ও উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আফগানিস্তানের ক্রিকেটের শুরুর দিককার যাত্রার কেন্দ্রবিন্দুতে যে গর্বিত ক্রিকেটাররা ছিলেন এবং আফগান ক্রিকেটকে আজকের আন্তর্জাতিক মঞ্চে নিয়ে আসার পথ তৈরি করেছিলেন, তিনি তাদেরই একজন।’

২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গে খেলেছেন শাপুর জাদরান। ৪৪ ওয়ানডে ম্যাচে শিকার করেছেন ৪৩টি উইকেট। ৩৬ টি-টোয়েন্টিতে তার ঝুলিতে পুরেছেন ৩৭ উইকেট।

আফগান ক্রিকেট ইতিহাসে শাপুর জাদরান চিরস্মরণীয় হয়ে থাকবেন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটির জন্য। সেবার তার ব্যাট থেকেই এসেছিল আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ জয়ের উইনিং রান।

এসিবি তাদের বিবৃতিতে আরও যোগ করে, ‘তার লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা বহু মানুষকে আশার আলো দেখিয়েছে। শাপুর আফগানিস্তানের পুরো একটি প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আফগান ক্রিকেটের ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে উদ্বুদ্ধ করেছিলেন।’

তার এই অকাল প্রয়াণে ক্রিকেট বিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আফগান ক্রিকেটার শাপুর জাদরান আর নেই

আপডেট সময় : ০৭:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬