০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ৬ জুলাই হারারেতে শুরু হতে যাওয়া সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন পেসার রিচার্ড এনগারাভা।

এনগারাভার নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে জিম্বাবুয়ের ওয়ানডে দল। অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিন ও অলরাউন্ডার সিকান্দার রাজা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে দলে ফিরেছেন ইনোসেন্ট কাইয়া। ওই সিরিজে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১৪০) করে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ওয়ানডেতে তিনি বেন কারান ও ব্রায়ান বেনেটের সঙ্গে টপ অর্ডারে ব্যাটিং করবেন।

পেস আক্রমণে এনগারাভার সঙ্গে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি ও আর্নেস্ট মাসুকু।

অন্যদিকে স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন অলরাউন্ডার রায়ান বার্ল ও ওয়েসলি মাধেভেরে, সঙ্গে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা।
উইকেটকিপার হিসেবে দলে জায়গা ধরে রেখেছেন তাদিওয়ানাশে মারুমানি ও ক্লাইভ মাদান্দে। গত বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের পর এই প্রথম ওয়ানডে খেলতে নামছে জিম্বাবুয়ে। সেই সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা।

তবে সদ্য সমাপ্ত টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় জয় জিম্বাবুয়েকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সেই ছন্দ ধরে রেখে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও ভালো ফল করার লক্ষ্য তাদের।
বাংলাদেশ–জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে: ৬ জুলাই

দ্বিতীয় ওয়ানডে: ৯ জুলাই

তৃতীয় ওয়ানডে: ১১ জুলাই

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারের হারারে স্পোর্টস ক্লাবে।

জিম্বাবুয়ের ওয়ানডে দল:

রিচার্ড ন্গারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি ও সিকান্দার রাজা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

আপডেট সময় : ০৩:২৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬