সংবাদ শিরোনাম ::
তদন্তের নামে টাকার খেলা! ডাবের দখল নিতে রক্তের খেলা!পাথরঘাটায় নিজ উঠানেই জেলে আলম ফিটারকে পিটিয়ে হত্যা। টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর! মুরগির লিটারে পরিবেশ বিপর্যয়! নাবিল গ্রুপের বিরুদ্ধে তদন্ত দাবিতে উত্তাল এলাকাবাসী। অভয়নগরে পুলিশের হাতকড়া নিয়ে চম্পট মাদকসেবী,ওসির দাবি-কিছু জানি না! কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা! ঘাতক স্বামী পলাতক, এলাকায় শোক ও আতঙ্ক। ড্রাইভার ও পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম। কলম থামাতেই কি গায়েবি মামলা? মাগুরায় সাংবাদিককে সিআইডি তলব ঘিরে তোলপাড়! বাকেরগঞ্জের বিতর্কিত বহিষ্কৃত নেতা সেই কুদ্দুস আবারও আলোচনায়। জনগণকে দেওয়া ওয়াদা পালনে কাজ করছে বর্তমান সরকার- এমপি খোকন তালুকদার

ডাবের দখল নিতে রক্তের খেলা!পাথরঘাটায় নিজ উঠানেই জেলে আলম ফিটারকে পিটিয়ে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাথরঘাটা থেকে ফিরে রফিকুল ইসলাম ।।বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এবার ঝরলো প্রাণ। বিরোধীয় জমির একটি নারিকেল গাছের ডাব সংগ্রহ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন জেলে মো. আলম ফিটার (৫৫)। অভিযোগ উঠেছে, নিজ বাড়ির উঠানেই দুই সন্তানের সামনে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।রোববার বিকেলে উপজেলার চরলাঠিমারা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে বরিশাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আলম ফিটারের সঙ্গে প্রতিবেশী মো. ইলিয়াস,মো. আল আমিন,মো. বেলায়েত ও মো. সাইফুলের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে শালিস হলেও মেলেনি সমাধান।

রোববার আলম ফিটার বিরোধীয় সীমানার ওপর থাকা একটি নারিকেল গাছ থেকে ডাব সংগ্রহ করেন।এ খবর পেয়ে অভিযুক্ত ইলিয়াস ক্ষিপ্ত হয়ে আলম ফিটারের বাড়িতে এসে তর্কে জড়িয়ে পড়ে।একপর্যায়ে উত্তেজনা চরমে উঠলে আলম ফিটারকে তার নিজের উঠানেই ভারী লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন আলম ফিটার।নিহতের ছেলে ফোরকান কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এলাকায় না থাকার সুযোগে তারা বাবার ওপর হামলা চালিয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।

নিহতের মেয়ে বলেন,আমাদের চোখের সামনে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পৃথিবীর সব সম্পত্তি চলে গেলেও বাবার হত্যাকারীদের বিচার দেখতে চাই।এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তদের কাউকেই এলাকায় দেখা যায়নি। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন,একটি ডাবকে কেন্দ্র করে যদি একজন মানুষকে এভাবে প্রাণ দিতে হয়, তাহলে গ্রামীণ বিরোধ কতটা ভয়ংকর রূপ নিচ্ছে?

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনাম সাংবাদিকদের জানান,ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডাবের দখল নিতে রক্তের খেলা!পাথরঘাটায় নিজ উঠানেই জেলে আলম ফিটারকে পিটিয়ে হত্যা।

আপডেট সময় : ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬