০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ না দিলে রিপোর্টও নাকি বদলে যায়? সার্ভেয়ার জালালকে ঘিরে অভিযোগের পাহাড়! এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! সাংবাদিকতা পেশায় রাতারাতি বিত্তশালী হওয়ার সম্ভাবনা নেই -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের ম’র্মা’ন্তিক মৃ’ত্যু লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল একদিনে প্রা’ণ গেল আরও ৫ শিশুর রাজধানীতে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করছে ডিএমপি রাজধানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নি’হ”ত ১ বরিশাল বেলসপার্কে মাদকবিরোধী অভিযান! আদালতে ৩, অভিভাবকের জিম্মায় ২ কিশোর।

ঘুষ না দিলে রিপোর্টও নাকি বদলে যায়? সার্ভেয়ার জালালকে ঘিরে অভিযোগের পাহাড়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জালাল উদ্দিন আহম্মেদকে ঘিরে আবারও উঠেছে বিতর্ক। ঘুষ দাবি, পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন, তথ্য গোপন এবং আর্থিক সুবিধার বিনিময়ে একপক্ষকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলে ভূমি মন্ত্রণালয়সহ সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।

অভিযোগকারীর দাবি, ঘুষের দাবি পূরণ না করায় বাস্তবতা ও নথিপত্র উপেক্ষা করে মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এমনকি মামলার গুরুত্বপূর্ণ তথ্য বাদ দেওয়া এবং তদন্তের সঙ্গে সম্পর্কহীন বিষয়ও প্রতিবেদনে যুক্ত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, ভূমি অফিস যেন কিছু অসাধু কর্মকর্তার ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের জায়গায় পরিণত হয়েছে। প্রকৃত সেবাপ্রার্থীরা ন্যায়বিচারের বদলে হয়রানির শিকার হচ্ছেন বলেও তারা দাবি করেন।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, এই সার্ভেয়ার একসময় এক সাংবাদিককে উদ্দেশ করে বলেছিলেন,তুমি আমাকে চিনো? আমার পকেটে হাজারো সাংবাদিক থাকে! যদি এমন মন্তব্য সত্যিই করা হয়ে থাকে, তাহলে সেটি শুধু একজন সাংবাদিক নয়, পুরো সংবাদমাধ্যমের প্রতি অবমাননাকর মনোভাবেরই বহিঃপ্রকাশ।

যদি সব অভিযোগই ভিত্তিহীন হয়, তাহলে নিরপেক্ষ তদন্তে সত্য সামনে আসুক। আর যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে আইনের চোখে কেউই ঊর্ধ্বে নন। ভূমি অফিস কি জনগণের সেবার জায়গা, নাকি ক্ষমতার দাপট দেখানোর মঞ্চ,এর উত্তর এখন তদন্তেই মিলবে।

তবে উল্লেখ্য, সার্ভেয়ার জালাল উদ্দিন আহম্মেদ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, তিনি নিয়ম মেনেই তদন্ত প্রতিবেদন দিয়েছেন এবং অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘুষ না দিলে রিপোর্টও নাকি বদলে যায়? সার্ভেয়ার জালালকে ঘিরে অভিযোগের পাহাড়!

আপডেট সময় : ০৭:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬