বরিশালে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠন!সভাপতি পলাশ, সম্পাদক শাহীন।
- আপডেট সময় : ০১:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

প্রশ্ন উঠছে-নির্যাতনের বিরুদ্ধে সবার পাশে থাকবে, নাকি ‘মুখ দেখে’ ভূমিকা নেবে নতুন কমিটি?
নিজস্ব প্রতিবেদক।। বরিশালে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত স্বার্থ রক্ষার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল জেলা শাখা গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমার দেশ-এর বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশকে সভাপতি এবং ইত্তেফাক-এর বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভায় সহ-সভাপতি নির্বাচিত হন মো. আল মামুন (দৈনিক আমাদের সময়) ও মর্তুজা জুয়েল (দীপ্ত টেলিভিশন)। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হন তন্ময় তপু (দৈনিক আগামীর সময়) এবং এস এন পলাশ (দৈনিক যুগান্তর)।এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মামুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ, প্রচার সম্পাদক রিপন হাওলাদার, সাহিত্য সম্পাদক খন্দকার রাকিব, ক্রীড়া সম্পাদক আহম্মেদ বায়েজিদ এবং সাংস্কৃতিক সম্পাদক মনিকা চৌধুরী নির্বাচিত হন। বিভিন্ন গণমাধ্যমের আরও একাধিক সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, বরিশালে সাংবাদিকদের একাধিক সংগঠন থাকলেও অনেক ক্ষেত্রেই সাংবাদিক নির্যাতন, হয়রানি কিংবা সংকটের সময় কার্যকর ভূমিকা দেখা যায় না। সেই শূন্যতা পূরণ করতেই এই নতুন কমিটি কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সিনিয়র সাংবাদিক, সংবাদকর্মী ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে।

























