১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ দিন ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ, প্রতিমন্ত্রী টুকু দেশের সব নাগরিক সমান কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি, সংসদে হাসির রোল সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গ্রিডে বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট সরকার বড় ব্যবসায়ীদের তুষ্ট করছে চট্টগ্রাম থেকে ঢাকায়! আইনুল কবির চৌধুরীর বিরুদ্ধে জমি দ/খ/ল, চাঁ/দা/বাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ!

দেশের সব নাগরিক সমান কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্মীয় পরিচয় থাকলেও রাষ্ট্রের কাছে সব নাগরিক সমান।

তাই বাংলাদেশে কাউকে সংখ্যালঘু হিসেবে দেখা উচিত নয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক স্বাধীন ও সমান অধিকারপ্রাপ্ত।

ধর্মীয় পরিচয় ভিন্ন হতে পারে, তবে রাষ্ট্রের দৃষ্টিতে সবাই সমান মর্যাদার নাগরিক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা রয়েছে।

এ অধিকার শুধু সংবিধান বা আইনের বইয়ে সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনেও এর প্রতিফলন দেখতে চান বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্ম ব্যক্তিগত পরিচয়ের অংশ হলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেটি মুখ্য বিষয় নয়।

স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কেউ নিজেকে সংখ্যালঘু পরিচয়ে সীমাবদ্ধ রাখবেন না বলেও তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ভোটাররা প্রচলিত ‘ভোটব্যাংক’ ধারণা ভেঙে দিয়েছেন বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের সব নাগরিক সমান কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬