০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেলের দাম কবে কমবে? যা বললেন ট্রাম্প অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বিদ্যুতের বড় অপচয়, ঢাকায় শনাক্ত ৪৮ হাজার পয়েন্ট ভাইভা নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে খুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ হাসিনার বক্তব্যে ভারতের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা শ্বেতপত্রের সুপারিশ অনুযায়ী কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী চাঁদা না দিলে জমি দখল? ঝিনাইদহে ব্যবসায়ী আনোয়ারুজ্জামান আজাদকে হুমকির অভিযোগ, তোলপাড়! ঘুষের টাকায় ‘রাজপ্রাসাদ’! বরিশালে প্রকৌশলী জামালের ‘মেঘের পলক’ ঘিরে তোলপাড়! ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক ব/হি/ষ্কার কোটি টাকার সরকারি ভবন ৫৪ হাজার টাকায় নিলাম! গুঠিয়া বিএনপি কার্যালয়ে আ’লীগ নেতাদের আপ্যায়ন, শা/স্তি/র ঘটনায় ডাবল স্ট্যান্ডার্ড অ/ভি/যোগ!

শ্বেতপত্রের সুপারিশ অনুযায়ী কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত ১৭ বছরের দুর্নীতির চিত্র তুলে ধরা অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশ অনুযায়ী বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটির প্রকাশিত শ্বেতপত্রে দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

সেই প্রতিবেদনের সুপারিশ সামনে রেখে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি জানান, সরকারি উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ার জটিলতা, প্রকল্প ব্যবস্থাপনায় দুর্বলতা এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের অভাবসহ একাধিক কারণ রয়েছে।

এসব সমস্যা দূর করতে প্রকল্প মনিটরিং জোরদার, ই-জিপির ব্যবহার বৃদ্ধি, প্রকল্প পরিচালক নিয়োগে দক্ষতার গুরুত্ব এবং প্রয়োজনীয় নীতিমালা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিল্প খাতে গ্যাস সংকট মোকাবিলায় সরকার ২০৩০-৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খনন, স্থল ও সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান, নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ভোলার গ্যাসকে দেশের অর্থনীতিতে কার্যকরভাবে ব্যবহারের জন্য সেখানে শিল্পকারখানা, সার কারখানা এবং নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্বেতপত্রের সুপারিশ অনুযায়ী কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬