১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ দিন ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ, প্রতিমন্ত্রী টুকু দেশের সব নাগরিক সমান কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি, সংসদে হাসির রোল সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গ্রিডে বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট সরকার বড় ব্যবসায়ীদের তুষ্ট করছে চট্টগ্রাম থেকে ঢাকায়! আইনুল কবির চৌধুরীর বিরুদ্ধে জমি দ/খ/ল, চাঁ/দা/বাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ!

আগামী ৩ দিন ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৭২ ঘণ্টায় দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

একই সঙ্গে কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানানো হয়েছে

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম

ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিনও দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকার সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে।

বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব মাঝারি পর্যায়ে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামী ৩ দিন ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস

আপডেট সময় : ০৪:৫৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬