১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রিডে বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট সরকার বড় ব্যবসায়ীদের তুষ্ট করছে চট্টগ্রাম থেকে ঢাকায়! আইনুল কবির চৌধুরীর বিরুদ্ধে জমি দ/খ/ল, চাঁ/দা/বাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ! যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে গ্রেপ্তারে অভিযান! বরিশালের মানবিক চিকিৎসক ডা. অমিতাভ সরকারকে নিয়ে অপপ্রচার-তীব্র নিন্দা ও প্রতিবাদ! ১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, গেজেট প্রকাশ মিরপুরের পল্লবীতে বিহারী ক্যাম্পে জামায়াত-বিএনপিপন্থিদের সংঘর্ষ প্রগ্রেসিভ লাইফে গ্রাহকদের দাবি পরিশোধে নতুন গতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রীর বার্তা

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন প্রণোদনা

গ্রিডে বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে একাধিক প্রণোদনা ঘোষণা করেছে সরকার।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার নির্ধারিত দামে তা কিনবে।

দেশে জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অতিরিক্ত ২ শতাংশ অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের প্রতি ইউনিট সরকার ১০ টাকা ১৫ পয়সা দরে কিনবে।

এতে বিদ্যুতের বাল্ক মূল্যের পাশাপাশি অতিরিক্ত আর্থিক প্রণোদনাও যুক্ত থাকবে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড় ব্যয় ৬ থেকে ৭ টাকা হলে এ উদ্যোগে প্রায় ৪০ শতাংশ মুনাফার পাশাপাশি ৫ শতাংশ প্রিমিয়ামসহ সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত লাভের সুযোগ তৈরি হতে পারে। এই প্রণোদনা তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি জানান, সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের জন্য বিশেষ বরাদ্দও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইতোমধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

পাশাপাশি জলবিদ্যুৎ, বায়ুশক্তি এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও এগিয়ে নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন প্রণোদনা

গ্রিডে বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬