১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ ৭৫ লাখ টাকা চাঁদাবাজি নয়, জমি ও রাস্তা নিয়ে চুক্তি- মাহমুদুর রহমানের প্রতিবাদ! বরিশালে সওজের কম্পিউটার অপারেটর ফারুককে ঘিরে সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন, একাধিক জমি-ভবনের তথ্য সামনে জনগণই আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি- বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ! নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ঠিকাদারি কাজ, কথিত কমিশন ও সাংবাদিকদের ভূমিকা! বরিশাল শিক্ষা প্রকৌশলে কারা প্রভাব বিস্তার করছে? নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে জেজেইউর তীব্র নিন্দা!

দেশের সব নাগরিক সমান কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্মীয় পরিচয় থাকলেও রাষ্ট্রের কাছে সব নাগরিক সমান।

তাই বাংলাদেশে কাউকে সংখ্যালঘু হিসেবে দেখা উচিত নয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক স্বাধীন ও সমান অধিকারপ্রাপ্ত।

ধর্মীয় পরিচয় ভিন্ন হতে পারে, তবে রাষ্ট্রের দৃষ্টিতে সবাই সমান মর্যাদার নাগরিক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা রয়েছে।

এ অধিকার শুধু সংবিধান বা আইনের বইয়ে সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনেও এর প্রতিফলন দেখতে চান বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্ম ব্যক্তিগত পরিচয়ের অংশ হলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেটি মুখ্য বিষয় নয়।

স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কেউ নিজেকে সংখ্যালঘু পরিচয়ে সীমাবদ্ধ রাখবেন না বলেও তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ভোটাররা প্রচলিত ‘ভোটব্যাংক’ ধারণা ভেঙে দিয়েছেন বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের সব নাগরিক সমান কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬