০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭৫ লাখ টাকা চাঁদাবাজি নয়, জমি ও রাস্তা নিয়ে চুক্তি- মাহমুদুর রহমানের প্রতিবাদ! বরিশালে সওজের কম্পিউটার অপারেটর ফারুককে ঘিরে সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন, একাধিক জমি-ভবনের তথ্য সামনে জনগণই আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি- বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ! নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ঠিকাদারি কাজ, কথিত কমিশন ও সাংবাদিকদের ভূমিকা! বরিশাল শিক্ষা প্রকৌশলে কারা প্রভাব বিস্তার করছে? নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে জেজেইউর তীব্র নিন্দা! সর্বস্তরে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছানোর আহ্বান মুয়াযযম হোসাইন হেলালের!

সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজনের পরিবর্তে জাতীয় পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পরিচয় একটাই বাংলাদেশি।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে নয়, বরং সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে জনগণের অধিকার হরণ করে একটি দমনমূলক শাসনব্যবস্থা দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।

জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই শাসনের অবসান ঘটেছে। এখন দেশের অর্থনীতি, সমাজব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ও উসকানি দেওয়ার অপচেষ্টাও চলছে।

এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব নাগরিকের দেশ এবং সংবিধান অনুযায়ী প্রত্যেকের সমান অধিকার রয়েছে।

নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি অনুসরণ করে জীবনযাপন করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।

তিনি বলেন, বর্তমান সরকার ও বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে এবং ধর্ম নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পাশাপাশি ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে সম্মানী তুলে দেন।

একই কর্মসূচির আওতায় দেশের আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে ভাতা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০১:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬