সংবাদ শিরোনাম ::
দুদকের নতুন চেয়ারম্যান হলেন সাবেক বিচারপতি আসাদুজ্জামান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে।
সোমবার (১৭ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে গত ৩ মার্চ চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার পদত্যাগ করলে কমিশনবিহীন হয়ে পড়ে দুদক। এরপর থেকে নতুন কমিশন গঠনের অপেক্ষায় ছিল সংস্থাটি।
























