০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সম্পত্তি লিখে নিতে মৃত বাবার আঙুলের ছাপ নিলেন ছেলে ছাত্রীকে যৌন হয়রানি রাবির অধ্যাপক বরখাস্ত  বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী অবৈধভাবে লিবিয়া প্রবেশ সাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির দেশে অনেক বিভ্রান্ত রটনাকারী আছে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী বিধবার নাবালিকা মেয়েকে ‘আটকে রাখার’ অভিযোগ, ফ্ল্যাটে তালা ভেঙে টাকা-স্বর্ণ লুটের দাবি! ভোলায় রূপালী মৎস্য খামারের টানা দ্বিতীয়বার প্রথম স্থান অর্জন! রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১৪ শত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা। সাংবাদিক মোরশেদ আলী মারুফকে নাজেহালের পেছনে নারী প্রতারক চক্র, ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ বানারীপাড়ায় ইন্টারনেট বিলের অর্থ নিয়ে চাঁদা দাবির অভিযোগ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদককে ঘিরে প্রশ্ন!

দেশে অনেক বিভ্রান্ত রটনাকারী আছে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি অব্যাহত রাখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে অনেক বিভ্রান্তকারী ও রটনাকারী রয়েছে; তাদের অতীত কর্মকাণ্ড বিবেচনা করে ভবিষ্যৎ ভূমিকার ওপর নজর রাখতে হবে। আজ যারা বড় বড় কথা বলছে, বিগত ১৭ বছর তাদের রাজপথে দেখা যায়নি। রবিবার (১৬ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যদি এই রাজনীতির ধারা আমাদের অব্যাহত রাখতে হয়, যেই রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।’

তারেক রহমান বলেন, ‘দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে; এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কী করেছে। সেই অতীত বিবেচনা করে তাদের আমাদের চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কী করছে, সেদিকে আমাদের নজর রাখতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘১৯৭১ সালে, ১৯৮৬ সালে, ১৯৯৬ সালে এবং বিগত ১৭ বছরের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা জনগণ দেখেছে। বিগত ১৭ বছরের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদের আমরা রাজপথে দেখিনি। আন্দোলনে বিএনপিসহ বিএনপির সঙ্গে যেসব রাজনৈতিক দল মাঠে ছিল, তাদেরই নেতাকর্মীরা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে, গুম-খুনের শিকার হয়েছে।’

‘আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদের আমরা রাজপথে বিগত ১৭ বছর দেখিনি’, যোগ করেন তারেক রহমান।

সংস্কারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এরা সংস্কার-সংস্কার কথা বলছে। বিএনপি ২০২২ সালের সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম বিএনপি, তথা খালেদা জিয়ার নেতৃত্বেই সংস্কারের প্রস্তাবনা মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে।’

এখন দেশকে স্থিতিশীল রাখতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, ‘কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতো, তাদের সমোচিত জবাব দিতে হবে—যে তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কী করেছ। কাজেই তোমাদের কথায় আমরা কান দেব না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে অনেক বিভ্রান্ত রটনাকারী আছে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬