০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ স্ত্রীর দাবি ঘিরে তোলপাড়-মিছবাহর বিরুদ্ধে কারা,কেন সাজাচ্ছে ষড়যন্ত্রের জাল? ডেঙ্গুতে আক্রান্ত জেজেইউ সদস্য সচিব আহসান কামরুল, হাসপাতালে ছুটে গেলেন সংগঠনের নেতৃবৃন্দ! গণমাধ্যমের পুরোনো সিংহাসনে আবার বসার চেষ্টা? ডিবিসি কাণ্ডে ইকবাল সোবহান, পর্দার আড়ালের সাংবাদিকতা ও ক্ষমতার পুরোনো খেলোয়াড়দের নিয়ে তোলপাড়! জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা করল বিআরটিএ স্বল্পমূল্যে চিকিৎসাসেবায় মানুষের আস্থা অর্জন ডা. আমির হামজার, রেনু বেগমের মৃত্যু ঘিরে সামনে আসুক প্রকৃত ঘটনা দুর্নীতির খবর প্রকাশের জেরে ২০ লাখ টাকার চাঁদাবাজি মামলা! জামিন পেলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের দুই সম্পাদক! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন! বেতাগীতে রাইসমিলের লুটের অভিযোগ, মামলা হলেও গ্রেপ্তার নেই,আতঙ্কে ভুক্তভোগী পরিবার! গণপূর্তে লটারির আড়ালে বদলি-বাণিজ্যের অভিযোগ!দুই সারোয়ারের’ ভূমিকা নিয়ে তোলপাড়, গুরুত্বপূর্ণ পদে বিতর্কিতদের পুনর্বাসনের প্র জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অন্তত ১৬ বাংলাদেশি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

রোববার (৯ আগস্ট) সৌদি আরবের প্রবাসী কল্যাণ বিষয়ক সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রোববার ওই সোফা কারখানায় আকস্মিক আগুন ছড়িয়ে পড়লে ভেতরে অন্তত ১৭ জন বাংলাদেশি শ্রমিক আটকে পড়েন। নিহতদের মধ্যে বেশিরভাগ শ্রমিকই বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা বলে সহকর্মীরা নিশ্চিত করেছেন। তারা দীর্ঘদিন ধরে রিয়াদের ওই কারখানায় কর্মরত ছিলেন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে নিহতদের সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করার জোর চেষ্টা চালানো হচ্ছে।

উদ্ধার অভিযান পুরোপুরি শেষ না হওয়ায় এবং একাধিক কর্মী গুরুতর দগ্ধ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অন্তত ১৬ বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৩:০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬