১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোঃ শাহাবুদ্দিন আহমেদ দুলাল বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে ১২০ ব্যবসায়ীকে নিয়ে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন! বিল্লাল হত্যা-সন্ত্রাসী বাবু’সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে স্বজনদের আগুনঝরা মানববন্ধন। একটি কলমের নীরবতা এবং কিছু না বলা হাহাকার-সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্তিম যাত্রা! তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, বরিশালে স্বামীর থানায় লিখিত অভিযোগ! তারাকান্দায় মৎস্য খামারে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ! পরকীয়ার জেরে হোটেলকক্ষে স্ত্রী হত্যা-১৬ বছর পর প্রকৌশলীর যাবজ্জীবন! আকাশ মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মোলাবাড়ি! বদলির আদেশেই কি থামবে হাই-টেক পার্কের ‘অনিয়মের সাম্রাজ্য’?

শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুতর শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরে দাড়িঁয়েছেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি।

এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন স্পিকার।

এদিকে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব পালন করবেন স্পিকার। আর সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তবে সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবে।

এর আগে, আজ শুক্রবার দুপর সোয়া ১২টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ২০২৩ সালের ২৪ এপ্রিল। স্বাভাবিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। আওয়ামী লীগের পছন্দে রাষ্ট্রপতি হলেও ৫ আগস্টের পর তার কাছেই শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী এবং তারেক রহমানের নির্বাচিত সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৮:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬