জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা নয়-স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

২০২৬-২৭ অর্থবছরের জন্য পাস হওয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে সামাজিক নিরাপত্তা খাতসহ জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সেই বিষয়গুলো বাস্তবায়ন করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সহযোগিতা করতে হবে। শুধু চাই, চাই করা যাবে না। আমাদের পরিকল্পনা আছে, কিন্তু সেই আর্থিক সামর্থ্য অর্জন করার জন্য সময় দিতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে হবে।
জুলাই জাতীয় সম্মেলনের আয়োজক দুই সংগঠনের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি।
যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে, রাজনৈতিক খাতে ফায়দা নেওয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস কিন্তু তা-ই। যারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি গিয়ে বসে আছে, বাংলাদেশের মানুষ তাদের উৎখাত করেছে।
সুতরাং চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়, রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্য ভালো নয়। আমরা এই মহান জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতিকে ধারণ করব।’



















