১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধি।। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজশাহীর পবা উপজেলার ৮ নং পারিলা ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা আলোচনা-বিশ্লেষণ চললেও সাধারণ ভোটার ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এককভাবে আলোচনার শীর্ষে রয়েছেন বর্তমান সফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ। পারিলা ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং ব্যাপক উন্নয়নমূলক উদ্যোগের কারণে এবারও সাধারণ মানুষের প্রথম পছন্দ হিসেবে উঠে আসছে তাঁর নাম। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সাঈদ আলী মুর্শেদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে পারিলা ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারসহ দৃশ্যমান অসংখ্য অবকাঠামোগত উন্নয়ন করেছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ইউনিয়নের একাংশের প্রবীণ ও তরুণ ভোটারদের মতে, “মুর্শেদ চেয়ারম্যানের আমলে নাগরিক সেবা পাওয়া অনেক সহজ হয়েছে এবং সাধারণ মানুষ যেকোনো প্রয়োজনে তাঁকে পাশে পায়, পরিলা ইউনিয়নের এই উন্নয়নের ধারা বজায় রাখতে তাঁর মতো যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বের কোনো বিকল্প নেই।” নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন মহলে ভবিষ্যৎ উন্নয়ন ও সুশাসন নিয়ে যে মতবিনিব্যয় চলছে, তার সবখানেই বর্তমান চেয়ারম্যানের বিগত দিনের সফলতার খতিয়ান গুরুত্ব পাচ্ছে। এলাকার সুশীল সমাজ ও সাধারণ ভোটাররা মনে করছেন, পারিলা ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সাঈদ আলী মুর্শেদের দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত জরুরি। পবা উপজেলার ৮ নং পারিলা ইউনিয়নে দিন দিন নির্বাচনী পরিবেশ আরও সক্রিয় হয়ে উঠলেও স্থানীয় সচেতন মহলের ধারণা, আগামী দিনে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা ও নির্বাচনী কার্যক্রম শুরু হলে জনপ্রিয়তার দৌড়ে বর্তমান চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ অন্য সবার চেয়ে অনেকখানি এগিয়ে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ।

আপডেট সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬