১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরপুরের পল্লবীতে বিহারী ক্যাম্পে জামায়াত-বিএনপিপন্থিদের সংঘর্ষ প্রগ্রেসিভ লাইফে গ্রাহকদের দাবি পরিশোধে নতুন গতি তিব্বতে নতুন করে বাঁধ ভাঙন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রীর বার্তা নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২, নিখোঁজ ১৫০০ আমাদের সাথে সরকার যে আচরণ করছে তা আ’লীগও করেনি: তাহের বিরোধীদল সামান্য বাহানায় যেন ওয়াকআউট না করে : স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে শতকোটি টাকার মর্টগেজ সম্পত্তি বেচাকেনার অভিযোগ-রাসেল মজুমদারকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন! ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব লর্ডস টেস্টে ফিরছেন বাবর আজম

মিরপুরের পল্লবীতে বিহারী ক্যাম্পে জামায়াত-বিএনপিপন্থিদের সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরের পল্লবী বিহারি ক্যাম্পে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থী দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর মিরপুরের তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পের ১১ নম্বর ব্লকে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে ৫০-৬০ জন এবং বিএনপিপন্থী সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-৩০০ জন নেতাকর্মী ছিলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে অভিযোগ।

পুলিশ জানায়, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিরপুরের পল্লবীতে বিহারী ক্যাম্পে জামায়াত-বিএনপিপন্থিদের সংঘর্ষ

আপডেট সময় : ০২:৪১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬