১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুরে মাদক অভিযানের উদ্ধারকৃত ইয়াবার সংখ্যায় গরমিল : এলাকাজুড়ে তীব্র সমালোচনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়ে এলাকাজুড়ে দেখা দিয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। একের পর এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের দাবি উঠলেও পরে আদালতে প্রেরণের সময় সেই সংখ্যায় বড় ধরনের গরমিল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুর ১ নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকা থেকে ইলিয়াস মোল্লাকে আনুমানিক ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। যার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলেও। ওসির কোন চিন্তা নেই। তবে পরে আদালতে পাঠানোর সময় মাত্র ২১০ পিস ইয়াবা দেখানো হয় বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও একই এলাকায় জুলাস নামের এক ব্যক্তিকে আনুমানিক ৭০ পিস ইয়াবাসহ আটক করা হলেও মামলায় মাত্র ১৭ পিস ইয়াবা উল্লেখ করে আদালতে প্রেরণ করা হয় বলে দাবি এলাকাবাসীর।

অন্যদিকে কাশিমপুর ৬ নং ওয়ার্ডের জরুন এলাকা থেকে আরিফ নামের এক মাদক ব্যবসায়ীকে আনুমানিক ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। কিন্তু ২৬ তারিখে তাকে মাত্র ৪ পিস ইয়াবা দেখিয়ে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এমন ধারাবাহিক ঘটনায় জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে, আটকের সময় উদ্ধার হওয়া বাকি ইয়াবাগুলো কোথায় যাচ্ছে?
কাদের যোগসাজশে এসব অনিয়ম হচ্ছে? মাদক উদ্ধারের প্রকৃত তথ্য কি গোপন করা হচ্ছে?

স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। পাশাপাশি অভিযানে জব্দকৃত মাদকের সঠিক হিসাব প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাশিমপুরে মাদক অভিযানের উদ্ধারকৃত ইয়াবার সংখ্যায় গরমিল : এলাকাজুড়ে তীব্র সমালোচনা

আপডেট সময় : ০৯:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬