০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭৫ লাখ টাকা চাঁদাবাজি নয়, জমি ও রাস্তা নিয়ে চুক্তি- মাহমুদুর রহমানের প্রতিবাদ! বরিশালে সওজের কম্পিউটার অপারেটর ফারুককে ঘিরে সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন, একাধিক জমি-ভবনের তথ্য সামনে জনগণই আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি- বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ! নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ঠিকাদারি কাজ, কথিত কমিশন ও সাংবাদিকদের ভূমিকা! বরিশাল শিক্ষা প্রকৌশলে কারা প্রভাব বিস্তার করছে? নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে জেজেইউর তীব্র নিন্দা! সর্বস্তরে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছানোর আহ্বান মুয়াযযম হোসাইন হেলালের!

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি, সংসদে হাসির রোল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি তুলে বক্তব্য দেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

তার বক্তব্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামালের রসিক মন্তব্যে অধিবেশনে হাস্যরসের সৃষ্টি হয়।

জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

তার বক্তব্য শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল নোয়াখালীবাসীকে নিয়ে প্রচলিত একটি কথার উল্লেখ করে রসিকতা করলে সংসদে হাসির পরিবেশ তৈরি হয়।

বুধবারের সংসদ অধিবেশনে ব্যারিস্টার খোকন বলেন, নোয়াখালী একটি ঐতিহ্যবাহী জেলা এবং এখানকার মানুষ দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তিনি দাবি করেন, নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা হলো জেলাটিকে বিভাগে উন্নীত করা।

তিনি আরও বলেন, জেলার ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় ভবিষ্যতে এখান থেকে আরও দুই বা তিনটি জেলা গঠন করা সম্ভব।

পাশাপাশি নোয়াখালীতে সমুদ্রবন্দর, বিমানবন্দর ও একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান তিনি।

সংসদ সদস্যের ভাষ্য, নোয়াখালীতে সমুদ্রবন্দর নির্মাণ হলে দেশের বন্দর ব্যবস্থায় বিকল্প সক্ষমতা তৈরি হবে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

ব্যাংকিং ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে নোয়াখালীর মানুষের উল্লেখযোগ্য অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, দেশের প্রায় প্রতিটি জেলায় নোয়াখালীর মানুষের বসবাস রয়েছে, এমনকি বিদেশেও বিপুলসংখ্যক নোয়াখালীবাসী আছেন।

এর জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল হালকা রসিকতার সুরে বলেন, “নোয়াখালী নেই কোথায়? কথায় তো আছে, চাঁদে গেলেও নোয়াখালীর মানুষ পাওয়া যায়।” তার এই মন্তব্যে সংসদে হাসির রোল পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি, সংসদে হাসির রোল

আপডেট সময় : ০১:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬