০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রুথ কমিশন থেকে ফের শীর্ষ পদে! এ.কে.এম আজাদ রহমানকে ঘিরে নতুন বিতর্ক বঙ্গোপসাগরে নৌকা ডুবে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই শিক্ষার্থী নন: স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা দেশে আসলেই গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী একেই বলে সুপার কামব্যাক ২৪ ঘণ্টার ভিতর হামলাকারীরা গ্রেপ্তার না হলে বন্ধ হবে ইন্টারনেট প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে কটূক্তির মামলার আসামি এবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণ! সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ শেখ হাসিনা কোথায় আত্মসমর্পণ করবেন এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বন্যায় এখন পর্যন্ত মৃত্যু ৫৪ ক্ষতিগ্রস্ত ৭ লাখ মানুষ

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৪৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাহী কমিটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। তিনি স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের জায়গায় দায়িত্ব নিলেন, যিনি সম্প্রতি ভারতের বাজে পারফরম্যান্সের দায় নিয়ে পদত্যাগ করেছিলেন।

৪৮ বছর বয়সী জামিল ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক ফুটবলার। বর্তমানে তিনি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাব জামশেদপুর এফসির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে দেশের ফুটবলে তার সবচেয়ে বড় অবদান ২০১৭ সালে আইজল এফসিকে আই-লিগ চ্যাম্পিয়ন করা—যা ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম চমকপ্রদ সাফল্য হিসেবে বিবেচিত।

এআইএফএফের টেকনিক্যাল কমিটির তৈরি সংক্ষিপ্ত তালিকা থেকে জামিলকে বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় আরও ছিলেন—ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্লোভাকিয়ার জাতীয় দলের সাবেক কোচ স্টেফান টারকোভিচ। টেকনিক্যাল কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ও কিংবদন্তি ফুটবলার আই এম বিজয়ন।

খালিদ জামিল হলেন ২০১১–১২ সালে দায়িত্ব পাওয়া সাভিও মেদেইরার পর প্রথম ভারতীয় যিনি জাতীয় দলের কোচ হচ্ছেন। মাঝে ভারতের ডাগআউট একটানা বিদেশিদের দখলে ছিল।

নতুন কোচ হিসেবে জামিলের প্রথম বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নেশনস কাপে। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তাজিকিস্তান ও উজবেকিস্তানে, শুরু ২৯ আগস্ট থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

আপডেট সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫