হাসিনার বক্তব্যে ভারতের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা
- আপডেট সময় : ০৩:৩৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভারতের উত্তর ২৪ পরগনার বারাসাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে শ্রিংলা বলেন, এটি শেখ হাসিনা ও বাংলাদেশের বিষয়।
ভারত সরকার আগেই জানিয়েছে, তার বক্তব্য বা অবস্থানের সঙ্গে ভারতের সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
জনগণের স্বার্থে এ সম্পর্ক আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।
হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
একই সঙ্গে জনগণের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করাই স্বাভাবিক এবং তা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ইতিবাচক করবে।




















