০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক এনসিপি নেতা গ্রেপ্তার সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ আছে- স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে শুধুমাত্র অনুপস্থিতরাই পরীক্ষা দিতে পারবে- শিক্ষামন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রুপান্তরিত হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ৪৮ ঘণ্টার লাগাতার হরতালের ডাক খোঁজ খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ নেবে জামায়াত রাজধানীতে স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে কার্যকর

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক এনসিপি নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। তিনি বলেন, ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে মামলাটি করেন। ওই মামলায় গতকাল বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়া ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ওই তরুণী থানায় মামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়টি দল গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক এনসিপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬