১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লর্ডস টেস্টে ফিরছেন বাবর আজম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশদের বিপক্ষে হেডিংলিতে ইনিংস ব্যবধানে হারের পর লর্ডস টেস্টের আগে স্বস্তির খবর পেল পাকিস্তান। চোট কাটিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরছেন অধিনায়ক বাবর আজম।

মূলত, আঙুলের চোটে প্রথম টেস্টে খেলতে পারেননি বাবর। তবে অনুশীলনে পেসার, স্পিনার ও থ্রোডাউনের বিপক্ষে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন তিনি।

দলের বোলিং কোচ উমর গুল বাবরের ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নেটে ব্যাটিং করার সময় বাবরকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। দ্রুতগতির বোলার, স্পিনার এবং থ্রো-ডাউন–সবই সাবলীলভাবে মোকাবিলা করেছেন এই তারকা ব্যাটার।

উমর গুল বলেন, ‘বাবর আজম আজ পুরো ব্যাটিং সেশন শেষ করেছে। তাকে দেখে খুব ইতিবাচক মনে হয়েছে। আমরা আশাবাদী যে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে।’

বাবরের ফেরায় ব্যাটিং শক্তি বাড়ার আশা পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই ফিফটিতে ১৯৩ রান করেছিলেন এই ব্যাটার।

এদিকে ইংল্যান্ডের মাটিতে বাবর আজমের রেকর্ড বেশ উজ্জ্বল। সেখানে খেলা ৬ ইনিংসে ৬৫.৭৫ গড়ে ৩টি অর্ধশতক করেছেন তিনি। লর্ডসের মাঠে পাকিস্তানের অতীত রেকর্ডও ভালো; সেখানে শেষ দুই টেস্টেই জয় পেয়েছে তারা। দ্বিতীয় টেস্টে বাবর চার নম্বরে ব্যাটিং করবেন বলে ধারণা করা হচ্ছে। এতে ওপেনিংয়ে শান মাসুদ বা আবদুল্লাহ শফিকের মধ্যে একজন সুযোগ পেতে পারেন।

আগামী ২৭ আগস্ট লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। বর্তমানে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফররতরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লর্ডস টেস্টে ফিরছেন বাবর আজম

আপডেট সময় : ০৪:২৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬