০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাইকারি বাজারে ইলিশের হাহাকার মেসি ইয়ামালের গল্পটি রূপকথাকেও হার মানায়! একটা নতুন দল জুলাইয়ের কথা বলে ৪৭ এ যেতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী বেতন বৈষম্যের অবসান চান সাংবাদিকরা, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ চিফ রিপোর্টাররা! হ’ত্যা’র পর সন্তানের ম’র’দেহ বস্তাবন্দি করে মোটরসাইকেলে নিয়ে ঘুরেছিলেন বাবা স্কালোনি ছিলেন অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র- দে লা ফুয়েন্তে টেকসই উন্নয়নে অনন্য অবদান-এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ৫৯টি উদ্যোগকে সম্মাননা! ফাইনালের ভেন্যু নিয়ে শুরু স্পেন-মরক্কোর লড়াই এবার দেওয়া হবে প্রবাসী কার্ড

একটা নতুন দল জুলাইয়ের কথা বলে ৪৭ এ যেতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা জুলাই চেতনার ওপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন তাদের প্রতি আমার নসিহত হলো— শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না।

রবিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, যারা শুধু এমপি-মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনই সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির, নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছেন, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করেন। কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়।

তারা নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে পুরাতন বন্দোবস্তের মতো আওয়ামী বন্ধুদের, যুদ্ধাপরাধীদের সঙ্গে দেখা করতে যাবেন— সেটা সঠিক নয়।

তিনি বলেন, একটা নতুন দল জুলাইয়ের কথা বলে ৪৭ এ যেতে চায়। সংসদে বলেছিলাম ৪৭ এ আপনারা ছিলেন না। তারা হীনস্বার্থে ৪৭ গ্রহণ করে একাত্তরকে বর্জন করে, আবার চব্বিশকে গ্রহণ করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলের অনেক নেতা জেলা পর্যায়ে বিভিন্ন কথা বলছেন। অনেকে বলছেন, সরকারকে বিদায় করে দেবে। আমি তাদের সংবিধান সংস্কার কমিটিতে আসতে বলবো। সাংবিধানিক কাঠামো ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয়।

সংসদে বিরোধীদল ওয়াকআউট করেছে। একজন বিরোধীদলীয় নেতা বলেছেন, আদালতের রায়ে গণভোট ফিরে এসেছে। তিনি বোঝেননি যে, এটা আগের যে গণভোট সেটা ফিরে এসেছে। তারা যে গণভোটের কথা বলছেন সেটা সাংবিধানিক গণভোট নয়, রাষ্ট্রপতির আদেশে এখতিয়ার ছাড়া এটা হয়েছিল।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন কার্যকর করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সময়ে মব কালচার সৃষ্টি হয়।

সে সময় কিছু লোকের কর্মসংস্থান তৈরিতে কমিশন তৈরি হয়েছিলো। যাদের আসলে কোনো কর্ম ছিল না।

বিভিন্ন ধরনের গুমের ক্ষেত্রে আলাদা আলাদা শাস্তি দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সামনের সংসদে গুম প্রতিরোধ আইন আনা হবে। কোন কোর্টে বিচার হবে, কোন ধরনের গুমের কতদিন জেল হবে— এসব নিয়ে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একটা নতুন দল জুলাইয়ের কথা বলে ৪৭ এ যেতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬