১১:১২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহা উপলক্ষ্যে জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী এম শাহীনের ঈদ শুভেচ্ছা ঈদুল আজহা উপলক্ষ্যে জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী এম সাইফুল ইসলাম শাহীনের ঈদ শুভেচ্ছা মালয়েশিয়ান তরুণী গৌরনদীতে : ধুমধামে বিয়ে ও বৌ-ভাত সম্পন্ন নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪ উজিরপুরের ওটরায় দিনমজুরের শতাধিক কলাগাছ কেটে তছনছ করে রাস্তা দখলের পায়তারা ধর্ষনমুক্ত নিরাপদ বাংলাদেশ কবে? কাশিমপুরে মাদক অভিযানের উদ্ধারকৃত ইয়াবার সংখ্যায় গরমিল : এলাকাজুড়ে তীব্র সমালোচনা লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু! বরিশালে লঞ্চ থেকে পড়ে কিশোর নিখোঁজ তোফায়েল আহমেদকে গার্ড অব অনার প্রদান

নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে মোল্লারহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৈশাখীয়া চৌমাথা বালুর মাঠ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন খলিলুর রহমান সরদার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অন্যতম রূপকার। তিনি দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্রের পথ দেখিয়েছেন এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী রাজনৈতিক ধারা সৃষ্টি করেছেন। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।”
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জেড আই কামাল, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক আলহাজ মো. কবির হোসেন জোমাদ্দার, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আলী হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৯:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬