১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফায়ার সার্ভিসে দুর্নীতির বরপুত্র নিয়োগ থেকে বদলি, মহিউদ্দিনকে ঘিরে অভিযোগের পাহাড়! নারী ও শিশুর নিরাপত্তায় ভয়াবহ সংকট! নীরবতা ভাঙার এখনই সময়! বাকেরগঞ্জে ইউএনওর স্বেচ্ছাচারিতায় নাগরিক সেবাথেকে বঞ্চিত হচ্ছে জনগণ। হাফিজুর রহমানের গুজব নিউজ সিন্ডিকেট-পেছনের দরজা দিয়ে তৎপরতা অপরাধ বিচিত্রার মোরশেদসহ দুই সম্পাদকের বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ! লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ! দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! সাংবাদিকতা পেশায় রাতারাতি বিত্তশালী হওয়ার সম্ভাবনা নেই -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের ম’র্মা’ন্তিক মৃ’ত্যু

উজিরপুরের ওটরায় দিনমজুরের শতাধিক কলাগাছ কেটে তছনছ করে রাস্তা দখলের পায়তারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরায় দিনমজুরের শতাধিক কলাগাছ কেটে তছনছ করে  জোরপূর্বক ৪০ বছরের চলাচলের একমাত্র রাস্তা দখলের পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার ওটরা গ্রামের মোঃ আকবর বেপারীর রোপিত প্রায় একশত কলাগাছ ও ২টি রেন্ট্রি চাড়া গাছ কেটে তছনছ করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং চলাচলের রাস্তা দখলের পায়তারা চালাচ্ছে একই এলাকার প্রভাবশালী  খোরশেদ বেপারী ও তার ছেলেন মিলন বেপারী হাসান,মাসুম বেপারীসহ ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসীরা।
৩০ মে সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা সংঘটিত হয়। তবে ঘটনার একদিন পূর্বে ২৯ মে সন্ধ্যায় আকবর বেপারীর স্ব-পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।  এরই প্রেক্ষিতে ৩০ মে বসতবাড়ির চলাচলের রাস্তার দুধারে থাকা শতাধিক কলাগাছ ও রেন্ট্রি গাছ কেটে তছনছ করে। প্রতিবাদ করলে পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দিয়ে সটকে পড়ে প্রতিপক্ষরা। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ। এ ব্যপারে ভুক্তভোগী দিনমজুর আকবর বেপারী জানান আমি অসহায় হওয়ায় ওই প্রভাবশালী ভূমিদস্যুরা আমাদের স্ব-পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে এবং এলাকায় তারা রামরাজত্ব কায়েম করছে। তাদের প্রভাব ও দাপটের কাছে আমরা অসহায়।
আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা দুই পাশে রোপিত একশত কলাগাছ ও দুইটি রেন্ট্রি গাছ কেটে তছনছ করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে জমি দখলের পায়তারা চালাচ্ছে। ওই প্রভাবশালীদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। অভিযুক্তদের পাওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি,তবে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী দিনমজুর। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,বিষয়টি জানা নেই,তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উজিরপুরের ওটরায় দিনমজুরের শতাধিক কলাগাছ কেটে তছনছ করে রাস্তা দখলের পায়তারা

আপডেট সময় : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬