০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ ৭৫ লাখ টাকা চাঁদাবাজি নয়, জমি ও রাস্তা নিয়ে চুক্তি- মাহমুদুর রহমানের প্রতিবাদ! বরিশালে সওজের কম্পিউটার অপারেটর ফারুককে ঘিরে সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন, একাধিক জমি-ভবনের তথ্য সামনে জনগণই আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি- বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ! নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ঠিকাদারি কাজ, কথিত কমিশন ও সাংবাদিকদের ভূমিকা! বরিশাল শিক্ষা প্রকৌশলে কারা প্রভাব বিস্তার করছে? নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে জেজেইউর তীব্র নিন্দা!

কদমতলীতে ফুল কুড়ি থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৪৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর কদমতলী থানা এলাকায় সাংস্কৃতিক সংগঠন ফুল কুড়ি থিয়েটার-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেল ৫টায় হেরা ফুড কোর্ট,এর দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুল কুড়ি থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি এম এইচ মাসুদ এবং সঞ্চালনা করেন মানবকণ্ঠের সাংবাদিক মো. সোলাইমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর আওতাধীন কদমতলী থানা,এর অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান।

আলোচনা সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন নিয়ে গঠিত কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি এবং দৈনিক বাংলাদেশের আলো,এর বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শেরে বাংলা স্কুল এন্ড কলেজ,এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি শেখ হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকরাম হোসেন শিমুল, সাধারণ সম্পাদক নুর আলম খোকন, কদমতলী থানা সাংবাদিক ক্লাবের অর্থ সম্পাদক বাবলু শেখ, সিনিয়র সাংবাদিক বিপ্লব মেহেদী এবং দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার মেহেদী হাসানসহ বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদিক।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, যে এলাকায় শিল্প-সংস্কৃতির চর্চা হয়, বিনোদন ও শিক্ষা নিয়ে ছাত্র-যুবকেরা বেড়ে ওঠে এবং খেলাধুলায় মেতে থাকে, সে এলাকায় মাদক, নেশা, সন্ত্রাস ও ইভটিজিংয়ের মতো অপরাধ কমে যায়। আমি নতুন এসেছি, চাই সমাজ গঠনে সবাই এগিয়ে আসুন। চলুন সবাই মিলে সুন্দর একটি সমাজ গড়ে তুলি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফুল কুড়ি থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি এম এইচ মাসুদ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। পরে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মো. সোলাইমান দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কদমতলীতে ফুল কুড়ি থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল!

আপডেট সময় : ১০:৪৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬