০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ ৭৫ লাখ টাকা চাঁদাবাজি নয়, জমি ও রাস্তা নিয়ে চুক্তি- মাহমুদুর রহমানের প্রতিবাদ! বরিশালে সওজের কম্পিউটার অপারেটর ফারুককে ঘিরে সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন, একাধিক জমি-ভবনের তথ্য সামনে জনগণই আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি- বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ! নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ঠিকাদারি কাজ, কথিত কমিশন ও সাংবাদিকদের ভূমিকা! বরিশাল শিক্ষা প্রকৌশলে কারা প্রভাব বিস্তার করছে? নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে জেজেইউর তীব্র নিন্দা!

মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৬২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) এর উদ্যোগে কুমিল্লার রুচি ভিলাষ রেস্তোরায় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও মানবিক-কুমিল্লার চেয়ারম্যান জনাব উদবাতুল বারি আবু। তিনি তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত ভূমিকা সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাসাস ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান। তিনি বলেন, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল জলিল,দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন,এডভোকেট…জননিরাপত্তা আদালতের পিপি এডভোকেট ইউসূফ আলী,চ্যানেল টুয়েন্টি ফোরের কুমিল্লা প্রতিনিধি এম এইচ মহিউদ্দিন, ইন্জিনিয়ার মোর্শেদ,ওয়ার্লড মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, কৃষিবিদ সুমনা আক্তার, এডভোকেট এরশাদ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নজরুল ইসলাম শাহীন, আহ্বায়ক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুমিল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ডিইউজের নির্বাহী সদস্য জনাব রাজু আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর্জা ফসিহ্ উদ্দিন আহমেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসাসের আইন উপদেষ্টা ও সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম মিঠু ও সাংবাদিক জুয়েল খন্দকার। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ও মুফতি মফিজুর রহমান হেলালী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬