সংবাদ শিরোনাম ::
উজিরপুরের ওটরায় দিনমজুরের শতাধিক কলাগাছ কেটে তছনছ করে রাস্তা দখলের পায়তারা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরায় দিনমজুরের শতাধিক কলাগাছ কেটে তছনছ করে জোরপূর্বক ৪০ বছরের চলাচলের একমাত্র রাস্তা দখলের পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার ওটরা গ্রামের মোঃ আকবর বেপারীর রোপিত প্রায় একশত কলাগাছ ও ২টি রেন্ট্রি চাড়া গাছ কেটে তছনছ করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং চলাচলের রাস্তা দখলের পায়তারা চালাচ্ছে একই এলাকার প্রভাবশালী খোরশেদ বেপারী ও তার ছেলেন মিলন বেপারী হাসান,মাসুম বেপারীসহ ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসীরা।
৩০ মে সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা সংঘটিত হয়। তবে ঘটনার একদিন পূর্বে ২৯ মে সন্ধ্যায় আকবর বেপারীর স্ব-পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এরই প্রেক্ষিতে ৩০ মে বসতবাড়ির চলাচলের রাস্তার দুধারে থাকা শতাধিক কলাগাছ ও রেন্ট্রি গাছ কেটে তছনছ করে। প্রতিবাদ করলে পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দিয়ে সটকে পড়ে প্রতিপক্ষরা। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ। এ ব্যপারে ভুক্তভোগী দিনমজুর আকবর বেপারী জানান আমি অসহায় হওয়ায় ওই প্রভাবশালী ভূমিদস্যুরা আমাদের স্ব-পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে এবং এলাকায় তারা রামরাজত্ব কায়েম করছে। তাদের প্রভাব ও দাপটের কাছে আমরা অসহায়।
আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা দুই পাশে রোপিত একশত কলাগাছ ও দুইটি রেন্ট্রি গাছ কেটে তছনছ করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে জমি দখলের পায়তারা চালাচ্ছে। ওই প্রভাবশালীদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। অভিযুক্তদের পাওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি,তবে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী দিনমজুর। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,বিষয়টি জানা নেই,তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














