১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে সওজের কম্পিউটার অপারেটর ফারুককে ঘিরে সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন, একাধিক জমি-ভবনের তথ্য সামনে জনগণই আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি- বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ! নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ঠিকাদারি কাজ, কথিত কমিশন ও সাংবাদিকদের ভূমিকা! বরিশাল শিক্ষা প্রকৌশলে কারা প্রভাব বিস্তার করছে? নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানার প্রবেশপথ বন্ধের অভিযোগ, ৭৫ লাখ টাকা চাঁদা দাবি! জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে জেজেইউর তীব্র নিন্দা! সর্বস্তরে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছানোর আহ্বান মুয়াযযম হোসাইন হেলালের!

সাংবাদিক ঐক্যে শক্তি বৃদ্ধি- বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নে ১৫ জনের যোগদান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৬৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর অঙ্গীভূত সংগঠন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বরিশাল জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৫ জন সাংবাদিক।তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি রাতে জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভায় ভোটাভুটির মাধ্যমে সদস্যপদ অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।

নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন,গিয়াস উদ্দীন সুমন (মাছরাঙা টিভি), শাহীন হাফিজ (দৈনিক ইত্তেফাক), ফাহিম ফিরোজ (মানবকণ্ঠ), আরিফ হোসেন (বিজয় টিভি), প্রিন্স তালুকদার (দৈনিক দক্ষিণাঞ্চল), রেহমান আনিচ (আজকের পরিবর্তন), খন্দকার মুন্না (বরিশালের খবর), মাসুদ রানা (ভোরের আকাশ), নুরুল হাসান স্বাক্ষর (বিপ্লবী বাংলাদেশ), লিটন বায়েজিদ (ভোরের অঙ্গীকার), জিহাদ হাসান (বাংলাদেশ বাণী), আঃ রহমান (দক্ষিণাঞ্চল), পাভেল ফেরদাউস (সুন্দরবন), আঃ রহিম (ইত্তেফাক, বাবুগঞ্জ) এবং সাইফুল ইসলাম সাইফি (দৈনিক সংগ্রাম, মুলাদী)।

সভাটি জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম. মোফাজ্জেল, যুগ্ম সম্পাদক লতিফুর রহমান জাকির, সাংগঠনিক সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক তালুকদার মাসুদ, প্রচার সম্পাদক দেওয়ান মোহন, দপ্তর সম্পাদক মামুন-অর-রশিদসহ কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, অ্যাডভোকেট শাহে আলম, কাজী জাহাঙ্গির হোসেন, বায়েজিদ মোল্লা পান্নু প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) নগরীর অদূরে নিসর্গ পার্কে জেলা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের অংশগ্রহণে এক বনভোজনের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে বাঙালিয়ানা ভোজন, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বনভোজনে অংশগ্রহণের জন্য সকল সদস্যকে ডেলিগেট কার্ড সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ঐক্যে শক্তি বৃদ্ধি- বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নে ১৫ জনের যোগদান!

আপডেট সময় : ০৭:১৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬