০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে

৪৮ ঘণ্টার লাগাতার হরতালের ডাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের জন্য সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। আগামী রোববার (২৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ঢাকা–খাগড়াছড়ি ও বারইয়ারহাট–ফটিকছড়ি সড়কে অবরোধ পালন করা হবে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল। তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত গেজেটে ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের সুবিধাজনক স্থানে না করে পুরোনো ফটিকছড়ি উপজেলার কাছাকাছি পশ্চিম ভুজপুর মৌজায় নির্ধারণ করা হয়েছে। এতে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে না।

তিনি দাবি করেন, দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে তিন ইউনিয়নের বাসিন্দারা সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। এ দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নজুড়ে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন কর্মসূচির আওতার বাইরে থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও কঠোর করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নুরুল আমীন, বিএনপি নেতা আবুল খায়ের, জামায়াত নেতা এবিএম সিদ্দিক, ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবদল নেতা শাহাদাত হোসেন ও মো. কবির, ব্যবসায়ী জাহাঙ্গীর হায়দার, মো. নুরুল আলম নুরু, মো. আলমগীর, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি শেখ জাহিদ ও মো. ইমাম উদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে

৪৮ ঘণ্টার লাগাতার হরতালের ডাক

আপডেট সময় : ০৩:০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬