১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ দিন ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ, প্রতিমন্ত্রী টুকু দেশের সব নাগরিক সমান কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি, সংসদে হাসির রোল সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গ্রিডে বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট সরকার বড় ব্যবসায়ীদের তুষ্ট করছে চট্টগ্রাম থেকে ঢাকায়! আইনুল কবির চৌধুরীর বিরুদ্ধে জমি দ/খ/ল, চাঁ/দা/বাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ!

সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

স্কুলছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজ এক স্কুলছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) রাতে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম ফারজানা সুলতানা (৯)। সে কালিগঞ্জ উপজেলার কাজলা মাঝেরপাড়া গ্রামের লতিফ উদ্দিনের মেয়ে এবং কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

গণপিটুনিতে নিহত নারীর নাম সুমাইয়া (২৬)। তিনি একই বিদ্যালয় এলাকার ঝালমুড়ি বিক্রেতা আমিরুলের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায় ফারজানা। বিদ্যালয় ছুটি হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তার সন্ধান না পেয়ে বিষয়টি কালিগঞ্জ থানায় জানানো হয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। সন্ধ্যা ৭টার দিকে ঝালমুড়ি বিক্রেতা আমিরুলের বসতঘরে থাকা আলমারির ড্রয়ার থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমাইয়াকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “ফারজানার কানে থাকা স্বর্ণের দুল নেওয়ার উদ্দেশে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা ‘মব’ তৈরি করে এক নারীকে পিটিয়ে হত্যা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

স্কুলছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬