০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেডিসির দোকান বরাদ্দে ‘মহাযাদু’! উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বরিশালে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন গোয়ালন্দে নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, তিনজনের নাম উল্লেখ করে এজাহার! বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং মহিলা টিটিসি’র উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চীনে কাঁকড়া-কুঁচিয়া রপ্তানি-নমুনা সংগ্রহে ‘বৈষম্য’ ও অনিয়মের অভিযোগ, সংকটে শত শত ব্যবসায়ী। সুনামের ঢাল, নাকি প্রশ্নের মুখোমুখি চিকিৎসা? রাজেন্দ্রপুরে চলন্ত গাড়িতে ছাবল! গভীর রাতে ডাকাতির চেষ্টার অভিযোগ। চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোঃ শাহাবুদ্দিন আহমেদ দুলাল বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে ১২০ ব্যবসায়ীকে নিয়ে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন

ফিফা বিশ্বকাপ

আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই পাইনি- মিশর কোচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ৩–২ গোলে হার। এমন নাটকীয় পরাজয় মেনে নেওয়া কঠিন যে কারও জন্যই। মিশরের কোচ হোসাম হাসানের কাছেও এই হার সহজে গ্রহণযোগ্য হচ্ছে না। তবে শুধু নিজেদের ভুল নয়, ম্যাচের কিছু সিদ্ধান্ত এবং বাইরের বিষয়ও আর্জেন্টিনার বিপক্ষে তাদের হারের পেছনে ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি।

আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২–০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষদিকে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে নাটকীয় জয় তুলে নেয় আর্জেন্টিনা। বিদায়ের পর সংবাদ সম্মেলনে এসে রেফারিং ও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মিশর কোচ।

হোসাম হাসানের দাবি, মিসশরের একটি গোল ভিএআর পর্যালোচনায় বাতিল করা হলেও আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে আলেক্সিস ম্যাক আলিস্টারের সম্ভাব্য ফাউলের বিষয়টি সেভাবে দেখা হয়নি। তার মতে, মাঠের সিদ্ধান্তের পাশাপাশি মাঠের বাইরের বিষয়ও ম্যাচের ফলকে প্রভাবিত করেছে।

সংবাদ সম্মেলনে মিশর কোচ বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে আমরা ভালো খেলেছি। প্রায় সব দিকেই আমরা এগিয়ে ছিলাম। কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে’

এরপর আরও যোগ করে তিনি বলেন, ‘হয়তো তারা চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক।’

আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে বলেও অভিযোগ করেন হাসান। তাঁর ভাষ্য, ফুটবলে কখনো কখনো খেলোয়াড়দের পারফরম্যান্সের বাইরের বিষয়ও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

ম্যাচের প্রধান রেফারি ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। রেফারি নিয়োগ নিয়েও আপত্তি ছিল বলে জানান মিশর কোচ। তাঁর দাবি, ফ্রান্স ও আর্জেন্টিনার অতীত সম্পর্কের কারণে তারা এই নিয়োগ নিয়ে উদ্বেগ জানিয়েছিল। হাসান বলেন, ‘ফ্রান্স-আর্জেন্টিনার অতীতের কারণে আমরা রেফারি নির্বাচনের বিরোধিতা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ভুগতে হয়েছে আমাদেরই।’

রেফারিং নিয়ে আরও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই পাইনি। মোহাম্মদ সালাহর ওপর হওয়া ফাউলের ঘটনায় সম্ভাব্য পেনাল্টি দেওয়া হয়নি, এমনকি ভিএআরেও দেখা হয়নি। আমাদের দ্বিতীয় গোলও অদ্ভুতভাবে বাতিল করা হয়েছে।’

ম্যাক আলিস্টারের বিরুদ্ধে অভিযোগ তুলে মিশর কোচ বলেন, ‘সবাই দেখেছে আমাদের খেলোয়াড়ের জার্সি টেনে ধরা হয়েছিল। অথচ সেটিও ভিএআরে দেখা হয়নি। বাস্তব জীবন অন্যায্য হতে পারে, কিন্তু খেলাধুলায়ও কেন ন্যায্যতা থাকবে না?’

ম্যাচ শেষে রেফারি লেতেক্সিয়েরের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়েছিল বলেও জানান হাসান। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রেফারিকে বলেছি, ‘‘এটা অন্যায়।’’ আমি বলেছি, হয়তো তাঁর লুকানোর কিছু আছে। কেউ যদি কিছু লুকানোর চেষ্টা করে, অনেক সময় সেটি লুকিয়ে রাখতে পারে না।’

সবশেষে টুর্নামেন্ট নিয়ে নিজের হতাশা প্রকাশ করে মিশর কোচ বলেন, ‘যাই হোক, আমার কাজ শেষ। এই টুর্নামেন্টের আর কোনো ম্যাচ আমি দেখব না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফিফা বিশ্বকাপ

আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই পাইনি- মিশর কোচ

আপডেট সময় : ০৪:০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬