১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, গেজেট প্রকাশ মিরপুরের পল্লবীতে বিহারী ক্যাম্পে জামায়াত-বিএনপিপন্থিদের সংঘর্ষ প্রগ্রেসিভ লাইফে গ্রাহকদের দাবি পরিশোধে নতুন গতি তিব্বতে নতুন করে বাঁধ ভাঙন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রীর বার্তা নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২, নিখোঁজ ১৫০০ আমাদের সাথে সরকার যে আচরণ করছে তা আ’লীগও করেনি: তাহের বিরোধীদল সামান্য বাহানায় যেন ওয়াকআউট না করে : স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে শতকোটি টাকার মর্টগেজ সম্পত্তি বেচাকেনার অভিযোগ-রাসেল মজুমদারকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন! ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব

ফিফা বিশ্বকাপ

ব্রাজিলের বিদায়, নরওয়ের ইতিহাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুরু থেকেই ম্যাচটা যেন নিয়ন্ত্রণ করছিল নরওয়ে। ব্রাজিলের সঙ্গে বল পজেশন ধরে রেখে সুযোগের অপেক্ষায় ছিলেন আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ডরা। নিজেদের রক্ষণ ঠিক রেখে আক্রমণে উঠেছেন সুযোগ বুঝে। তবুও ব্রাজিল সুযোগ পেয়েছিল ম্যাচে ফেরার। কিন্তু গোল মিসের মহড়ায় নাম লেখান কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে ঠান্ডা মাথায় হলান্ড ঐতিহাসিক জয় ছিনিয়ে আনেন নরওয়ের জন্য।

রোববার রাতে নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। প্রথমার্ধে গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেন আর্লিং হলান্ড। বিশ্বকাপে এ নিয়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের সমান সাতটি গোল করলেন ম্যানচেস্টার সিটির তারকা। শেষ দিকে বদলি নামা নেইমার জুনিয়র পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করেন। যদিও তাতে ব্যবধানই কেবল কমেছে।এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে ইতিহাসই রচনা করল ইউরোপের দলটি। এর আগে তারা ১৯৩৮ এবং ১৯৯৮ বিশ্বকাপে সর্বোচ্চ শেষ ষোলোয় উঠেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিফা বিশ্বকাপ

ব্রাজিলের বিদায়, নরওয়ের ইতিহাস

আপডেট সময় : ০৪:১৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬