১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে রাইসমিলের লুটের অভিযোগ, মামলা হলেও গ্রেপ্তার নেই,আতঙ্কে ভুক্তভোগী পরিবার! গণপূর্তে লটারির আড়ালে বদলি-বাণিজ্যের অভিযোগ!দুই সারোয়ারের’ ভূমিকা নিয়ে তোলপাড়, গুরুত্বপূর্ণ পদে বিতর্কিতদের পুনর্বাসনের প্র জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ ৭৫ লাখ টাকা চাঁদাবাজি নয়, জমি ও রাস্তা নিয়ে চুক্তি- মাহমুদুর রহমানের প্রতিবাদ! বরিশালে সওজের কম্পিউটার অপারেটর ফারুককে ঘিরে সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন, একাধিক জমি-ভবনের তথ্য সামনে জনগণই আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি- বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ! নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ঠিকাদারি কাজ, কথিত কমিশন ও সাংবাদিকদের ভূমিকা! বরিশাল শিক্ষা প্রকৌশলে কারা প্রভাব বিস্তার করছে? নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

দেশের সর্বত্র তীব্র আতঙ্ক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ১১ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বিরোধী রাজনৈতিক একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লিংক চালু করেছে। যেখানে সাধারণ মানুষকে তাদের নিখোঁজ আত্মীয়-স্বজনের ব্যাপারে তথ্য দিতে বলা হয়েছে। ওই লিংকে এখন পর্যন্ত ১১ হাজার মানুষ নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে।

ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ধসে পড়েছে একটি ভবনের বাইরের অংশ।

এই তথ্য শুধুমাত্র তারাই দিতে পেরেছেন যাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। এই পুরো সময়টি সাধারণ মানুষের জন্য আতঙ্কজনক।

আলজাজিরার সাংবাদিক তেরেসা বো কলম্বিয়ার বোগোতা থেকে জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার যেসব মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সবাই অজানা আতঙ্কের কথা জানিয়েছেন।

আলজাজিরার এক প্রডিউসার ভেনেজুয়েলায় থাকা তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছেন। ওই ব্যক্তি জানিয়েছেন ভূমিকম্পের পর অনেক বাড়িঘর ধসে পড়েছে। এছাড়া রাস্তার মাঝে বিশাল বিশাল ফাটল দেখা গেছে।

ভেনেজুয়েলায় এক সপ্তাহব্যাপী লম্বা ছুটি চলছিল। ফলে ভূমিকম্পের সময় অনেক মানুষ তাদের বাড়িতেই ছিলেন।

এখন রাজধানী কারাকাসে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রাজধানীর অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে ভবন ধসে পড়ে পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।

সরকারিভাবে এখন পর্যন্ত ১৬৪ জন নিহত ও ৯৭১ জন আহতের তথ্য দেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশের সর্বত্র তীব্র আতঙ্ক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার মানুষ

আপডেট সময় : ০৮:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬