সংবাদ শিরোনাম ::
সমাজ-মন থেকে সাহিত্যচর্চায় তরুণ লেখক জয়দেব বেরা তদন্তের নামে টাকার খেলা! ডাবের দখল নিতে রক্তের খেলা!পাথরঘাটায় নিজ উঠানেই জেলে আলম ফিটারকে পিটিয়ে হত্যা। টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর! মুরগির লিটারে পরিবেশ বিপর্যয়! নাবিল গ্রুপের বিরুদ্ধে তদন্ত দাবিতে উত্তাল এলাকাবাসী। অভয়নগরে পুলিশের হাতকড়া নিয়ে চম্পট মাদকসেবী,ওসির দাবি-কিছু জানি না! কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা! ঘাতক স্বামী পলাতক, এলাকায় শোক ও আতঙ্ক। ড্রাইভার ও পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম। কলম থামাতেই কি গায়েবি মামলা? মাগুরায় সাংবাদিককে সিআইডি তলব ঘিরে তোলপাড়! বাকেরগঞ্জের বিতর্কিত বহিষ্কৃত নেতা সেই কুদ্দুস আবারও আলোচনায়।

সমাজ-মন থেকে সাহিত্যচর্চায় তরুণ লেখক জয়দেব বেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়দেব বেরা ভারতবর্ষের একজন তরুণ কবি,প্রাবন্ধিক,সমাজকর্মী,সমাজ,মনোবিশ্লেষক,কাউন্সেলর,অতিথি অধ্যাপক এবং বই লেখক।উনি রামধনু ছদ্মনামে পরিচিত।তিনি মানসী সাহিত্য পত্রিকার সম্পাদক এবং Mind Wellness Academy এর প্রতিষ্ঠাতা।তিনি দেশ-বিদেশের একজন অক্ষরকর্মী হিসেবেও সুপরিচিত।তিনি দেশ-বিদেশের অসংখ্য পত্রিকায় এবং সাহিত্য পোর্টালে লেখালেখি করেছেন;যার মধ্যে রয়েছে প্যারিস,বাংলাদেশ,কানাডা,নরওয়ে,অস্ট্রেলিয়া প্রভৃতি দেশসমূহ।তিনি পূর্ব মেদিনপুর জেলার ভূমিপুত্র।এই তরুণ লেখক মূলত সমাজতত্ত্ব থেকে শুরু করে মনোবিদ্যা,সমাজকর্ম এবং সাহিত্যমূলক লেখালেখি নিয়েই সর্বাধিক পরিচিত।অনেক অল্প বয়স থেকেই লিখেছেন উচ্চমাধ্যমিক স্তর থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের নানান গ্রন্থ।মাত্র ২২ বছর বয়সে লিখেছেন স্কুল স্তরের সহায়ক পাঠ্য বই এবং টেস্ট পেপারের সেট(WBHA) সহ একাধিক গ্রন্থ। তিনি সমাজতত্ত্ব বিষয়কে শিশু পাঠ্য হিসাবেও সৃষ্টি করেছেন।সামাজিক সমস্যা, বাস্তবতা,প্রেম-ভালোবাসা,শিক্ষা ও স্বাস্থ্য এবং গবেষণামূলক প্রভৃতি বিষয় উনার লেখনীতে ধরা পড়ে।

বর্তমানে তিনি উলুবেড়িয়ার সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং,সঞ্জীবন কলেজ অফ নার্সিং এবং গভর্মেন্ট কলেজ অফ নার্সিং(শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এবং হসপিটাল), শান্তিনিকেতনের মৃণালিনী দেবী কলেজ অফ নার্সিং, তমলুকের মাতঙ্গিনী গভর্মেন্ট কলেজ অফ নার্সিং(তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হসপিটাল) এবং মেদিনীপুরের বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ -এ সমাজতত্ত্বের অতিথি অধ্যাপক হিসেবে নিযুক্ত রয়েছেন।যুক্ত রয়েছেন বিভিন্ন সংস্থায় মানসিক স্বাস্থ্যের কাউন্সেলর হিসাবেও।তিনি মূলত সমাজতত্ত্ব,সমাজকর্ম এবং মনস্তত্ত্ব বিষয়ের উপর লেখালেখি করেন এবং শিক্ষকতা করেন।

তিনি বাংলা ভাষায় বিশ্ববিদ্যালয় স্তরের ভারতবর্ষের প্রথম NSS বিষয়ের স্বীকৃত বই লেখক।তিনি অসংখ্য কবিতা,গল্প, আর্টিকেল,গান,শর্ট ফিল্ম স্টোরি, সাহিত্যমূলক ও পাঠ্য বই লিখেছেন এবং গবেষণামূলক জার্নাল/বই সম্পাদনাও করেছেন।তাঁর লেখা অসংখ্য বইয়ের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বই হল- ‘জাগরণ’,’কবিতারাও কথা বলে’,’কবি ও কবিতার প্রেম’,’ভয়ানক সেই রাত’,’উচ্চমাধ্যমিক সমাজতত্ত্বের সমাধান’,’উচ্চমাধ্যমিক সমাজতত্ত্বের সাফল্য’,’সমাজতত্ত্ব ও সমাজকর্মের পরিপ্রেক্ষিতে জাতীয় সেবা প্রকল্প(NSS)’,’কোভিড-১৯ ও সমাজতত্ত্ব’,’দলিত (সম্পাদিত)’,আদিবাসীদের সমাজ ও জীবনযাত্রা (সম্পাদিত)’, ‘প্রসঙ্গ ও

প্রাসঙ্গিকতায়নারীবাদ(সম্পাদিত)’সেতু(জার্নাল,সম্পাদিত)’,ইলোরা(জার্নাল,সম্পাদিত)’,’মন খারাপের সমাধান’, ‘সমাজতাত্ত্বিকদের ইতিবৃত্ত’, ‘শিশুদের সমাজতত্ত্ব’ ‘সমাজতত্ত্ব জ্ঞানকোষ(SLST)’সহ আরও অন্যান্য গ্রন্থ।এছাড়াও তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের(NSOU) পাঠ্য বইতেও অনুবাদমূলক লেখালেখি করেছেন।পাশাপাশি তিনি অংশগ্রহণ করেছেন অসংখ্য সেমিনার,ওয়েবিনার এবং ওয়ার্কশপে।এমনকি বিশেষ আমন্ত্রিত অতিথি এবং বক্তা হিসাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এবং টিভিতে যোগদান করেছেন।

তিনি বিভিন্ন সম্মাননাও অর্জন করেছেন;যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল- ‘কাব্যজোত্যি সম্মান’, ‘কবিরত্ন সম্মান’,’অণুছবি অণুকৃষ্টি সম্মান’, ‘কাব্যকণিকা রত্ন সম্মাননা’, ‘ঈশপ দলিত স্মৃতি সম্মাননা-২০২১ (NYRA BOOKS)’, কাব্যশ্রী সম্মান’, ‘অণুছবি জুরি অ্যাওয়ার্ড-২০২৪’ প্রভৃতি সহ আরও অন্যান্য সম্মাননা।তিনি মায়াপুর ইসকন থেকে পেয়েছেন ‘ভক্তিবেদান্ত স্কলারশিপ’।তিনি সমাজতত্ত্ব বিষয়ে এম.এ. তে দ্বিতীয় স্থানধিকার এর জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন রৌপ্য পদক।

আনন্দবাজার থেকে শুরু করে যুগশঙ্খ, দিনদর্পণ,আপনজন,একদিন,বঙ্গলেখনী,প্যারিস টাইমস,জয় বাংলা,দুরন্ত বার্তা,কর্মক্ষেত্র সহ অসংখ্য দৈনিক পেপারে এবং পোর্টালে উনি প্রতিনিয়ত লিখেই চলেছেন।২৮ বছর বয়সী এই তরুণ লেখক এইভাবেই এগিয়ে যাচ্ছে নিজের ছন্দে এবং নিজ প্রচেষ্টায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সমাজ-মন থেকে সাহিত্যচর্চায় তরুণ লেখক জয়দেব বেরা

আপডেট সময় : ০৯:২৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬