ফিফা বিশ্বকাপ
শুরুর একাদশে থাকছেন মেসি
- আপডেট সময় : ০৩:৩৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আজ রাত ৪টায় মাঠে নামছে আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে এই ম্যাচে আবার শুরুর একাদশে ফিরেছেন লিওনেল মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার কোচ স্কালোনির জন্য আজকের ম্যাচটি একটি ঐতিহাসিক ম্যাচ। কারণ ২০১৮ সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এটি কোচ হিসেবে তাঁর ১০০তম ম্যাচ।
বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি এই ম্যাচটির মাধ্যমে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে রেকর্ড ৩০টি ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন।
আক্রমণভাগে মেসির সঙ্গী হচ্ছেন লাউতারো মার্তিনেজ। আর হুলিয়ান আলভারেজ থাকছেন বদলি খেলোয়াড়দের বেঞ্চে। এছাড়া একাদশে চমক আছে একটি। সেটি হলো নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে ফাকুন্দো মেদিনা লেফট-ব্যাকে শুরু করবেন। পরীক্ষা-নীরিক্ষার ম্যাচ ছিল অস্ট্রিয়া। তাই জর্ডান ম্যাচ ধরলে ওই ম্যাচ থেকে আজ একটি পরিবর্তনই এনেছেন স্কালোনি
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি (অধিনায়ক), থিয়াগো আলমাদা, লাউতারো মার্তিনেজ।
















