সংবাদ শিরোনাম ::
বিয়ের প্রলোভনে ধর্ষণ!খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে মানববন্ধন, সাংগঠনিক ব্যবস্থার দাবি নারী সাংবাদিকদের চরমোনাইয়ে রহস্যঘেরা ঘটনা,মাদ্রাসার ৬ তলা থেকে ছাত্রী পড়ে মুমূর্ষু, পরিবারের অভিযোগ এটা আত্মহত্যা নয়! ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে মানসিক নির্যাতনের অভিযোগে ছাত্রীর আত্মহত্যা! প্রজন্মকে দেশপ্রেম শেখাবে জিয়ার আদর্শ! বই উন্মোচনে এসএম জিলানী। সমাজ-মন থেকে সাহিত্যচর্চায় তরুণ লেখক জয়দেব বেরা তদন্তের নামে টাকার খেলা! ডাবের দখল নিতে রক্তের খেলা!পাথরঘাটায় নিজ উঠানেই জেলে আলম ফিটারকে পিটিয়ে হত্যা। টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর! মুরগির লিটারে পরিবেশ বিপর্যয়! নাবিল গ্রুপের বিরুদ্ধে তদন্ত দাবিতে উত্তাল এলাকাবাসী। অভয়নগরে পুলিশের হাতকড়া নিয়ে চম্পট মাদকসেবী,ওসির দাবি-কিছু জানি না!

বিয়ের প্রলোভনে ধর্ষণ!খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে মানববন্ধন, সাংগঠনিক ব্যবস্থার দাবি নারী সাংবাদিকদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।।সাংবাদিক নেতা খোন্দকার আলমগীর হোসেন-এর বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলন, ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও দীর্ঘদিন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নারী সাংবাদিকদের অভিযোগ, এমন অশ্লীল ও চরিত্র স্থলনের কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিক সমাজে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে।

এসব ঘটনার প্রতিবাদে সোমবার (২৫ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাব-এর সামনে “নারী সাংবাদিক ঐক্য” ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক আয়শা সিদ্দিকা ও সদস্য সচিব জেসমিন জুই বক্তব্য রাখেন।

বক্তব্যে জেসমিন জুই বলেন, এমন কলঙ্কিত ব্যক্তি যদি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নারী সাংবাদিকরা শঙ্কিত ও ভীতসন্ত্রস্ত বোধ করেন।

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষায় খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ক্যামেরাপারসন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিয়ের প্রলোভনে ধর্ষণ!খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে মানববন্ধন, সাংগঠনিক ব্যবস্থার দাবি নারী সাংবাদিকদের

আপডেট সময় : ১২:১৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬