০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফায়ার সার্ভিসের পদোন্নতির জট খুলছে, ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীতের উদ্যোগ! সম্পত্তি লিখে নিতে মৃত বাবার আঙুলের ছাপ নিলেন ছেলে ছাত্রীকে যৌন হয়রানি রাবির অধ্যাপক বরখাস্ত  বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী অবৈধভাবে লিবিয়া প্রবেশ সাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির দেশে অনেক বিভ্রান্ত রটনাকারী আছে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী বিধবার নাবালিকা মেয়েকে ‘আটকে রাখার’ অভিযোগ, ফ্ল্যাটে তালা ভেঙে টাকা-স্বর্ণ লুটের দাবি! ভোলায় রূপালী মৎস্য খামারের টানা দ্বিতীয়বার প্রথম স্থান অর্জন! রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১৪ শত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা। সাংবাদিক মোরশেদ আলী মারুফকে নাজেহালের পেছনে নারী প্রতারক চক্র, ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ

ফায়ার সার্ভিসের পদোন্নতির জট খুলছে, ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীতের উদ্যোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি।। দীর্ঘদিনের পদোন্নতি জট কাটিয়ে নতুন আশার আলো দেখছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। হাইকোর্টের সাম্প্রতিক রায়ের পর সাব-অফিসার থেকে স্টেশন অফিসার পদে ২২০ জনের পদোন্নতিতে আইনগত বাধা দূর হওয়ার পথ তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আরও ২৫০ জন লিডার থেকে সাব-অফিসার এবং প্রায় ৩০০ জন ফায়ারফাইটার থেকে লিডার পদে পদোন্নতির সুযোগ তৈরি হচ্ছে।সব মিলিয়ে প্রায় ৭৭০ কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতির পথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ প্রক্রিয়া বাস্তবায়নে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও সংশ্লিষ্ট পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পদোন্নতির সম্ভাবনায় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

১২তম গ্রেডে আটকে স্টেশন অফিসার পদ,প্রশাসনিক সূত্র জানায়, উপজেলা পর্যায়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পদটি দীর্ঘদিন ধরে ১২তম গ্রেডে থাকায় যোগ্য কর্মকর্তা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। একই পর্যায়ে অন্যান্য সরকারি দপ্তরের অনেক কর্মকর্তা ৯ম গ্রেডে এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তা ১০ম গ্রেডে দায়িত্ব পালন করলেও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসাররা তুলনামূলকভাবে নিচের গ্রেডে রয়েছেন।এ বৈষম্যের কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ পাওয়ার পরও অনেকে পদমর্যাদা ও ক্যারিয়ার সুবিধার বিবেচনায় অন্য চাকরিতে চলে যাচ্ছেন বলে সংশ্লিষ্টদের দাবি।

৫৩৮ পদের ৪৪২টিই শূন্য

তথ্য অনুযায়ী, বর্তমানে উপজেলা পর্যায়ে স্টেশন অফিসারের অনুমোদিত ৫৩৮টি পদের মধ্যে ৪৪২টি পদ শূন্য রয়েছে। ফলে অগ্নিনির্বাপণ, উদ্ধার অভিযান ও জরুরি সেবা কার্যক্রম পরিচালনায় জনবল সংকট বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।হাইকোর্টের রায়ের ফলে পদোন্নতিযোগ্য ১৬৩টি শূন্য পদ পূরণের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে দীর্ঘদিনের জনবল সংকট কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।

১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীতের উদ্যোগ

শুধু পদোন্নতির জট খোলাই নয়, স্টেশন অফিসার পদটিকে ১২তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। বর্তমানে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে বিবেচনাধীন রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, স্টেশন অফিসার পদটি ১০ম গ্রেডে উন্নীত হলে এ পদে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের ধরে রাখা সহজ হবে। পাশাপাশি চাকরিতে আগ্রহ ও পেশাগত মর্যাদা বাড়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের মাঠপর্যায়ের নেতৃত্ব আরও শক্তিশালী হবে।

বাড়বে সেবার সক্ষমতা, চাঙ্গা হবে মনোবল

সংশ্লিষ্টরা বলছেন, পদোন্নতির জট নিরসন এবং স্টেশন অফিসার পদে গ্রেড উন্নীত হলে ফায়ার সার্ভিসের সাংগঠনিক সক্ষমতায় ইতিবাচক প্রভাব পড়বে। এতে কর্মকর্তাদের মনোবল বাড়বে, জনবল ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে মাঠপর্যায়ের নেতৃত্ব শক্তিশালী হবে।

দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা ফায়ারফাইটার ও অন্যান্য

কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা,দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে যোগ্যদের পদোন্নতি নিশ্চিত করা হবে এবং স্টেশন অফিসার পদকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগও দ্রুত বাস্তবায়ন হবে।তৃণমূলের ফায়ারফাইটাররা বলছেন, পদোন্নতি ও গ্রেড উন্নীতের উদ্যোগ বাস্তবায়িত হলে এটি শুধু কর্মকর্তা-কর্মচারীদের কর্মজীবনে স্বস্তি আনবে না; বরং দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় জনগণের জন্য ফায়ার সার্ভিসের সেবা আরও কার্যকর ও গতিশীল হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফায়ার সার্ভিসের পদোন্নতির জট খুলছে, ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীতের উদ্যোগ!

আপডেট সময় : ০৬:৫৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬