০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোঃ শাহাবুদ্দিন আহমেদ দুলাল বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে ১২০ ব্যবসায়ীকে নিয়ে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন! বিল্লাল হত্যা-সন্ত্রাসী বাবু’সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে স্বজনদের আগুনঝরা মানববন্ধন। একটি কলমের নীরবতা এবং কিছু না বলা হাহাকার-সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্তিম যাত্রা! তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, বরিশালে স্বামীর থানায় লিখিত অভিযোগ! তারাকান্দায় মৎস্য খামারে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ! পরকীয়ার জেরে হোটেলকক্ষে স্ত্রী হত্যা-১৬ বছর পর প্রকৌশলীর যাবজ্জীবন! আকাশ মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মোলাবাড়ি! বদলির আদেশেই কি থামবে হাই-টেক পার্কের ‘অনিয়মের সাম্রাজ্য’?

পদত্যাগের বিষয়ে কিছু জানি না

সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ আছে- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে, অথবা স্বাস্থ্যগত কারণে কিংবা অন্য যেকোনো কারণে, সেই সুযোগ রয়েছে। কিন্তু তার পদত্যাগের বিষয়ে কিছু জানি না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কক্সবাজারের উন্নয়ন নিয়ে অর্থমন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আপনারা (সাংবাদিক) পত্রিকায় যেভাবে গুঞ্জনের খবর দেখছেন, আমিও সেভাবেই শুনেছি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি কিছুদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। অসুস্থ হলে চিকিৎসা নিতেই পারেন। তবে কথিত ফোনালাপের বিষয়ে তিনি কিছু জানেন না।

রাষ্ট্রপতি শারীরিক অবস্থার কথা জানিয়ে সরকারকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, এটা সরকারকে জানানোর বিষয় নয়। রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে চান, সেই সুযোগ তার আছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এটুকুই নিয়ম। এর বাইরে আমার আর কিছু জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পদত্যাগের বিষয়ে কিছু জানি না

সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ আছে- স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬